নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম

মারা গেছেন দক্ষিণ ভারতের টেলিভিশনের জনপ্রিয় মুখ রেঞ্জুষা মেনন। তবে তাঁর মৃত্যুটি স্বাভাবিক নয়। বছর ৩৫-এর এ অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

দেশটির সংবাদমাধ্যমের মতে, মালায়লাম সিরিয়াল ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ রেঞ্জুষার লাশ সোমবার (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। রেঞ্জুষা একা নন, ওই ফ্ল্যাটে তাঁর স্বামীও থাকতেন। তিনিও টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। জানা যায়, শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন শিল্পী। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কি না—তা জানা যায়নি।

জানা যায়, দক্ষিণি টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে নিয়মিত পাওয়া যেত তাকে। অভিনয় করেছেন ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালে। বর্তমানে প্রচার হচ্ছিল ‘আনন্দরাগম’ নামের ধারাবাহিক। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুষা। সিনেমা-টিভিতে অভিনয় ছাড়াও উপস্থাপনা ও নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবেও তার নাম ছিল। তার অভিনীত ছবির মধ্যে আছে—‘সিটি অব গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর