খালিদের মরদেহ গোপালগঞ্জে, জোহরের পরে জানাজা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:৫৭ এএম

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ হোসেনের মরদেহ আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় তাঁর গোপালগঞ্জ শহরের বাসায় আনা হয়েছে। বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের গেটপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এর আগে, গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিনরোড জামে মসজিদে খালিদ হোসেনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘সরলতার প্রতীমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালিদকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েক বছর ধরেই হৃদরোগের অসুখে ভুগছিলেন খালিদ। একাধিকবার চিকিৎসাও নিয়েছেন তিনি।

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা খালিদের। ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান তিনি। ক্যারিয়ারে খুব বেশি অ্যালবাম কিংবা গান করেননি। তবে যে গানগুলো গেয়েছিলেন সেগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর