সেরা সিনেমা গোর-বিশ্বসুন্দরী, সেরা শিল্পী সিয়াম-দীপান্বিতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৩ পিএমআপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৮ পিএম
সংগৃহীত ছবি
যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘গোর’ এবং অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’। সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন ‘গোর’ নির্মাতা গাজী রাকায়েত হোসেন।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সেই তালিকায় দেখা গেছে ২০২০ সালে ২৭টি শাখায় ২৮ জন শিল্পী এ পুরস্কার পেয়েছেন।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।
সেই ধারাবাহিকতায় ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে ১১টি শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি ‘গোর’। যুগ্মভাবে আজীবন সম্মাননা জানানো হয়েছে অভিনেত্রী আনোয়ারা এবং বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। ‘বিশ্বসুন্দরী’তে সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন (গোর)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদানের ছবি জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে অপর্ণা ঘোষ (গণ্ডি), শ্রেষ্ঠ অভিনেতা খলচরিত্রে মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মো. শাহাদৎ হোসেন বাঁধন (আড়ং)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান (বিশ্বাস যদি যায় রে), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মো. সহিদুর রহমান (‘তুই কি আমার হবি রে’ ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল(‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার কণা (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), সোমনূর মনির কোনাল (‘ভালোবাসার মানুষ তুমি’, ছবি ‘বীর’), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ সুরকার ইমরান মাহমুদুল(‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত(গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত(গোর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফাখরুল আরেফীন খান (গণ্ডি), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ(গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ(গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম(গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল(গোর)। শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে কাউকে পুরস্কৃত করা হয়নি।
২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছিল মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য, সাতটি স্বল্পদৈর্ঘ্য ও ছয়টি প্রামাণ্যচিত্র।
আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বিজিবি নিয়মিত কার্যক্রম হিসেবে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর...
অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যেই সমমনা ইসলামী দল গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে কোনো দল অন্য জোটে থাকলেও তাতে সমস্যা হবে না বলে মনে করছে হেফাজতে ইসলাম। তবে...