চড়কাণ্ডে অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:৫৩ এএম
অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। মঞ্চে উঠে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় মারার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সংস্থাটি জানিয়েছে ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য ও অপ্রীতিকর আচরণ করেছেন উইল স্মিথ। এজন্য পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না অস্কারজয়ী এ অভিনেতা।

যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স একটি বিবৃতিতে বলেছে, স্মিথকে (অস্কারের অনুষ্ঠানের) মঞ্চে যে অগ্রহণযোগ্য ও ক্ষতিকর আচরণ করতে দেখা গেছে, তা পুরো অনুষ্ঠানটিকে ম্লান করে ফেলেছে। খবর বিবিসির।

উইল স্মিথ জানিয়েছেন, তিনি অ্যাকাডেমির সিদ্ধান্ত সম্মান করেন এবং মেনে নিয়েছেন।

স্মিথ অবশ্য তার কারণে হওয়া অস্বস্তিকর ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগও করেছেন। একইসাথে একাডেমি কোনো পদক্ষেপ নিলে তা মেনে নিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন।

গত ২৮ মার্চ ৯৪তম অস্কার অনুষ্ঠানে ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেন। অ্যালোপেশিয়ার কারণে স্ত্রী জেইডার মাথায় চুল না থাকার রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ।

ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।

কিন্তু চড়কাণ্ডের ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করে অ্যাকাডেমি। শুক্রবার ভার্চুয়ালি ওই কমিটি বৈঠক করে উইল স্মিথের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে অ্যাকাডেমি বলেছে, অনুষ্ঠানের শিল্পী এবং অতিথিদের সুরক্ষা দেয়া এবং অ্যাকাডেমির ওপর বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে উইল স্মিথের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অ্যাকাডেমি বলছে, যখন ওই চড়কাণ্ডের ঘটনা ঘটে, তখন বিষয়টিকে ঠিকভাবে দেখা হয়নি এবং অভূতপূর্ব কোনো ঘটনার জন্য প্রস্তুতিও ছিল না। সেজন্য অ্যাকাডেমি ক্ষমা প্রার্থনা করেছে।

কারো ওপর অস্কার অ্যাকাডেমি নিষেধাজ্ঞা ঘোষণা করলে একাধিক শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটতে পারে।

যেমন তাকে ভবিষ্যতের অস্কার পুরস্কারে মনোনয়ন নাও দেয়া হতে পারে। পুরস্কারের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। অথবা তাকে দেয়া সর্বশেষ পুরস্কার ফেরত নিতে পারে।

তবে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের একজন সদস্য হোপি গোল্ডবার্গ বলেছেন, তারা সর্বশেষ অস্কারের পুরস্কারটি ফিরিয়ে নেয়ার কথা ভাবছেন না।

/ই.হ/
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লোডিং...

এলাকার খবর