শিল্পা শেঠি নয়, রাজের বিচ্ছেদ হয়েছে মাস্কের সঙ্গে!

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

২০২১ সাল থেকেই বেশ চাপের মুখে আছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। জেলে থেকেছেন খুনি আসামিদের সঙ্গে।

তাই গত সপ্তাহে রাজের এক্স প্রোফাইলে বিচ্ছেদের ঘোষণাটা বেশ দাগ কেটে যায় শিল্পা ভক্তদের। তবে শেষ অবধি জানা গেল রাজের বিচ্ছেদ হয়েছে মাস্কের সঙ্গে!

তা কেমন?

পর্নোগ্রাফিকাণ্ডে জেলখাটার পর টানা দু’বছর ধরে রাজ মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। হাজতবাসের পর্ব মেটার পর থেকে লোকচক্ষুর সামনে এলেও মুখ দেখাননি শিল্পার স্বামী। তবে অবশেষে দু’বছরের লুকোচুরির পর মুখ খুললেন রাজ। নিজের ছবি ‘ইউটি৬৯’-এর সাংবাদিক সম্মেলনে জানালেন বিস্তারিত।

এই দু’বছরে হরেক রকমের মাস্ক পরেছেন রাজ। শিল্পার স্বামীর রকমারি মুখোশ রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট। এবার সেই মাস্কের সঙ্গে সম্পর্ক ভাঙলেন রাজ। সম্প্রতি তিনি নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, রাজ তাঁর নানা ধরনের মাস্ক খুলে রেখে দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এবার বিচ্ছেদের সময়। শেষ দু’বছর ধরে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ।’

শিল্পা ও রাজ। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়াঅন্যদিকে গত সপ্তাহে নিজের জেলবন্দি সময় নিয়ে ছবির প্রচারণার মাঝেই এক্সে শিল্পার স্বামী লেখেন, ‘আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’

এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর