মুম্বাইয়ের বাড়িও বেচে দিলেন প্রিয়াঙ্কা, দাম কত?

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

নিক জোনাসকে বিয়ের পর থেকেই লস অ্যাঞ্জেলসের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। সাম্প্রতিক বছরগুলোয় বলিউডেও তাঁকে খুব একটা দেখা যায়নি। হলিউডেই কাজ করছেন চুটিয়ে। আর এবার তো মুম্বাইয়ে থাকা বাড়িও বিক্রি করে দিলেন অভিনেত্রী। 

২০১৮ সালে বিয়ের পর থেকেই মার্কিন মুল্লুকে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় গণমাধ্যমে খবর, সেখানে বাড়িও কিনেছেন তিনি। মেয়ে মালতী মেরি জন্মের পর আরও পাকাপাকি হয় লস অ্যাঞ্জেলেসে থাকা। ফলে মুম্বাইয়ের আন্ধেরিতে থাকা দুটি বাড়িও বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। আর তা কিনে নিয়েছেন পরিচালক, প্রযোজক অভিষেক চৌবে। 

মুম্বাইয়ের লোখন্ডওয়ালার করণ অ্যাপার্টমেন্টের ৯ তলায় ছিল এই ফ্ল্যাট দুটি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, একটির আয়তন ২ হাজার ৩০০ স্কয়ার ফুট। সম্প্রতি মালিকানা বদলে সইসাবুদ করেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। স্ট্যাম্প ডিউটি পড়েছিল ৩৬ লাখ। আর ফ্ল্যাট বিক্রি করে ৭ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।  

এর আগে এপ্রিলে লোখান্ডওয়ালার আরেকটি ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ফ্ল্যাটেরও দাম নিয়েছিলেন ৭ কোটি। এর আগে, ২০২১ সালে এক ডেন্টিস্ট দম্পতিকে ১ হাজার ৭৮১ স্কয়ার ফুটের এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন অভিনেত্রী। মাস প্রতি এটার ভাড়া ছিল ২ লাখ ১১ হাজার রুপি।

এদিকে, চলতি মাসেই আমেরিকার বাড়িতে দিওয়ালি পার্টি দিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। তাঁদের অতিথি হয়েছিলেন প্রীতি জিনতা।

সর্বশেষ জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে তাঁর কয়েকদিন আগেই বোন পরিণীতি চোপড়ার বিয়েতে আসতে পারেননি তিনি। এ ছাড়া মাসখানেক আগে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পিগি চপস। হিন্দি সিনেমার তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ পেয়েছিল তাঁর কথায়। এর মাঝেই তো সরে যান ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি থেকেও।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর