‘ক্লিনিক্যালি আমি মরেই গিয়েছিলাম’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

২০২৩ সালের ১৪ ডিসেম্বর  চলছিল ‘ওয়েলকাম-৩’র শুটিং। অস্বস্তি অনুভব করায় বাসায় ফিরে যান। এরপরই হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর আসে  ৪৭ বছর বয়সী বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ের।

আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে এ অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়। এই দুর্ঘটনার পর এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর এই ঘটনার পর এই প্রথম তিনি মুখ খুললেন। সাক্ষাৎকার দিলেন বম্বে টাইমসকে।

বললেন, ‘ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম। মারাত্মক ছিল আমার হার্ট অ্যাটাকটা। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল। আমি বলে বোঝাত পারব না যে যাঁদের জন্য আমি আজ বেঁচে তাঁদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।' 

শ্রেয়স তাঁর অভিজ্ঞতার কথা টেনে এনে বলেন, 'গত আড়াই বছর ধরে আমি টানা কাজ করেছি। কিন্তু গত কয়েক মাস ধরেই খুব দুর্বল, অসুস্থ লাগত। কিন্তু তবুও আমি কাজ থামাইনি। আমার কোলেস্টরল বেশি ছিল, একাধিক টেস্ট করেছিলাম। ওষুধ খাচ্ছিলাম। আসলে আমার বাড়ির আরও অনেকের হার্টের অসুখ আছে, তাই আগে থেকেই সাবধানতা নিচ্ছিলাম। সেদিন মুম্বাইয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং করছিলাম। সেখানে দড়িতে ঝোলা, জ্বলে পড়ে যাওয়া এসবের সিন ছিল। কিন্তু সেদিনের শেষ শটের পর মনে হচ্ছিল আমার যেন দমবন্ধ হয়ে আসছে। আমার বাঁ হাত ব্যথা করতে শুরু করে। গাড়িতে উঠে মনে হয়েছিল হাসপাতালে যাই। তারপর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। এরপর বাড়ি গেলে আমার স্ত্রী দীপ্তি আমায় নিয়ে হাসপাতালে যায়।'

স্ত্রী দীপ্তি ও মেয়ে আদিয়ার সঙ্গে শ্রেয়স। ছবি: সংগৃহীতএরপর তিনি আরও বলেন, 'বেঁচে থাকলে সব হবে। নিজের স্বাস্থ্যকে টেকেন ফর গ্র্যান্টেড নেবেন না একদম। শরীর খারাপ হলে আর কিছুই ঠিক থাকবে না। শরীর যে সিগন্যালগুলো দেয় সেগুলো বুঝুন, শুনুন।'

বলিউডের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপাড়ে। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর