শুটিংয়ের ফাঁকে কাদায় মাখামাখি দুই নায়িকা, কেন?

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

জোরকদমে চলছে বলিউডের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির শুটিং। তারই এক ফাঁকে সমুদ্রের ধারে হঠাৎ কাদায় মাখামাখি হলেন এই ছবির দুই নায়িকা আলয়া এফ ও মানুষী চিল্লার। ইনস্টাগ্রামে নিজেদের সেই ছবি দিয়েছেন আলয়া।

স্থিরচিত্রে দেখা যাচ্ছে, চোখে কালো রোদ চশমা। পরনে কালো মনোকিনি। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। বুকজলে দাঁড়িয়ে দু’জনে পিছন ফিরে পোজ দিচ্ছেন ক্যামেরায়। বোঝাই যাচ্ছে, নিজেদের মতো করে একটা দিন কাটাচ্ছেন দুই বান্ধবী। কোনো ছবিতে জলের ওপর ভেসে আছেন আলয়া। কোনোটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা হচ্ছে সবচেয়ে বেশি।

অবশ্য এই কাদা মাখা নিয়ে রহস্য রাখেননি আলয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন তাঁরা। ‘মাড স্পা’ বলিউডের অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদা মেখে স্পা উপভোগ করতে দেখা গেছে। পুরে শরীরে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করেছেন মানুষী ও আলয়া।

এদিকে, চলতি বছরই মুক্তি পাবে আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। এতে মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই ছবির নায়িকা নির্বাচন নিয়ে টালবাহানাও কম চলেনি। অক্ষয়ের জন্মদিনে দুই নায়কের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছিল নির্মাতাদের। দু’জন নায়িকার মধ্যে একটি চরিত্র মানুষী করবেন সেটা ঠিক হয়েই ছিল। কিন্তু অন্য চরিত্রটি কে করবেন, সেটা কিছুতেই স্থির হচ্ছিল না। মাঝে একবার জাহ্নবীর নাম উঠে এলেও পরে তা আবার বদলেও যায়। কিন্তু শেষ পর্যন্ত আলয়াকেই চূড়ান্ত করা হয়। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর