কে এগিয়ে, রজনীকান্ত না হৃতিক?

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

ভারতে এখন সিনেমার জোয়ার। গত ১৪ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেটের তারকাবহুল সিনেমা ‘কুলি’ ও ‘ওয়ার ২’। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ঝড় তুলেছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’। তবে দক্ষিণী ও বলিউডের ছবি দুটিও ভালো দর্শক টানছে বলে জানা গেছে।

লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি সিনেমায় রয়েছেন দুই সুপারস্টার রজনীকান্ত ও আমির খান। বহুল প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলার বক্স অফিসে দারুণ শুরু করেছিল। দেশের বাজারে ইতিমধ্যেই সিনেমাটি ২০০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলেছে। চলচ্চিত্র বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য মতে, প্রথম ছয় দিনে শুধু ভারতে সিনেমাটির ব্যবসা ২১৬ কোটি। মুক্তির সপ্তম দিনে ৩.২৭ কোটি রুপি হাঁকিয়েছে। সব মিলিয়ে, কুলি বিশ্বব্যাপী ৪০০ কোটির রুপির বেশি ব্যবসা করেছে। ইতিমধ্যে তা রজনীকান্তর সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে একটি।

কুলি সিনেমার দৃশ্যে রজনীকান্ত। ছবি: সান পিকচার্স

তবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’-এর থেকে কুলি এগিয়ে থাকলেও, ‘সাইয়ারা’ ও ‘ছাবা’র মতো সিনেমাগুলো এখনও এর প্রতিদ্বন্দ্বী।

অন্যদিকে, ওয়ার-২ সিনেমাটি প্রথম পাঁচ দিনে ১৮৩.৫০ কোটি রুপির ব্যবসা করেছি। কিন্তু মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে এর ব্যবসা কমছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে হৃতিকের এই সিনেমা শুধু ভারতে ১৯৩.৫০ কোটি রুপির ব্যবসা করেছে। গতকাল সপ্তম দিনে ব্যবসা ছিল ৩.১১ কোটি। 

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় মুক্তি পেয়েছে। বিশ্বব্যপী ছবিটি ইতিমধ্যেই ৩০০ কোটিতে পা রেখেছে।

ওয়ার-২ দৃশ্যে হৃতিক-কিয়ারা। ছবি: যশ রাজ ফিল্মস

প্রসঙ্গত, স্বর্ণ চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। এতে রজনীকান্ত ও আমির খান ছাড়াও অভিনয় করেছেন সৌবিন শাহির, শ্রুতি হাসান, কান্না রবি, মহেশ মাঞ্জরেকরের মতো তারকারা।

এদিকে, ওয়ার ২-তে হৃতিক, জুনিয়র এনটিআর ছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি। এক সিক্রেট এজেন্টকে ঘিরে এগিয়েছে গল্প।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর