অরিজিতের গ্রামের বাড়িতে আমির, নতুন কোনো চমক?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

সম্প্রতি বড় সিদ্ধন্তের কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তিনি ঘোষণা দিয়েছেন যে, সিনেমায় আর প্লেব্যাক করবেন না। তাঁর এই ঘোষণায় মুষড়ে পড়েছেন লাখ লাখ অনুরাগী। তবে গায়ক অরিজিৎ যে গান ছেড়ে দিচ্ছেন—এমনটি কিন্তু বলেননি। বরং সংগীত নিয়ে নতুন কিছু করার নানা পরিকল্পনার কথাই তিনি জানিয়েছেন। আর এসব জল্পনার মধ্যে হঠাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হাজির হলেন বলিউড সুপারস্টার আমির খান। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির খানকে জিয়াগঞ্জে অরিজিতের গ্রামের বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে।

অরিজিতের বাড়িতে আমিরের এই সফরকে কেন্দ্র করে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তা হচ্ছে নতুন কোনো প্রজেক্টে কি তাঁদের দেখা যাবে? দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমির কিংবা অরিজিৎ কারও পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টা-সাড়ে ৮টা নাগাদ আমির খান হাজির হয়েছিলেন অরিজিতের বাড়িতে। এদিন রাতে একটি হোটেলে ছিলেন আমির। পরদিন দুপুর ফের অরিজিতের বাড়িতে যান। 

সেই খবর ছড়িয়ে পড়তেই গায়কের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করেন। আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। 

দুই তারকা মিলে একসঙ্গে লাঞ্চ সারেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে অরিজিৎ-ঘনিষ্ঠরা মুখে কুলুপ এঁটেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর