নিজ বাড়ি থেকে হৃতিকের গুরুর পচাগলা মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

বলিউডের সহকারী পরিচালক এম এম বেগের পচাগলা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংবাদসংস্থা পিটিআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি।

বলিউডে দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এম এম বেগ। অভিনয়ে আসার আগে হৃতিক রোশনকে সংলাপ ও ভয়েস ট্রেনিং দিয়েছিলেন তিনি। বিশেষ করে ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির আগে হৃতিক তাঁর কাছ থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। রোশন পরিবারের সঙ্গে বেগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কাজ করেছেন রাকেশ রোশন-সহ একাধিক নির্মাতার সঙ্গে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই একা থাকছিলেন বেগ। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থাও ভালো ছিল না। টানা চার-পাঁচ দিন ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

হানি জাভেরি জানান, পরে বেগের মেয়েকে বিষয়টি জানানো হয়। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ভাষ্য, ‘গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাইরে দেখা যাচ্ছিল না। দুর্গন্ধ পাওয়ার পরই প্রতিবেশীরা পুলিশকে জানান।’

কর্মজীবনে তিনি যুক্ত ছিলেন বেশ কিছু জনপ্রিয় সিনেমার সঙ্গে, যেমন—আদমি খিলোনা হ্যায়, জয়সি করনি ওয়াইসি ভরনি, করজ চুকানা হ্যায়, কালা বাজার এবং কিষেন কানহাইয়া। এছাড়া নাসিরুদ্দিন শাহ-কে নিয়ে ‘মাসুম গাওয়াহ’ নামে একটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি।

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর