প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৪:৩৪ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম
শহীদ কাপুর। ছবি: টুইটার
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর তাঁর নতুন সিনেমা 'ব্লাডি ড্যাডি' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৯ জুন থেকে ওটিটি প্লাটফর্ম জিও স্টুডিওতে স্ট্রিমিং হবে সিনেমাটি। তাই বর্তমানে প্রচারের কাজে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন শহীদ।
সম্প্রতি ছবির প্রচারে একটি সাক্ষাত্কার অনুষ্ঠানে মজার কিছু প্রশ্নের উত্তর এবং ভবিষ্যৎ কাজ নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেতা। শহীদকে জিজ্ঞেস করা হয়, তাঁর এক সময়ের কো-স্টার কারিনা কাপুর এবং দীপিকা পাড়ুকোনের কাছ থেকে কী চুরি করতে বা নিতে চান তিনি। এ প্রশ্নের জবাবে শহীদ বলেন, কারিনা কাপুরের বরাবরই সুপারস্টারসুলভ গুণ ছিল, এমনকি প্রথম ছবি থেকেই। এটি তাঁর বিশেষ গুণ। তাই তিনি কারিনার কাছ থেকে এটি নিতে চান।
আর দীপিকা পাড়ুকোন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শহীদ কাপুর বলেন, অবশ্যই দীপিকার চোখ। তাঁর চোখজোড়া বড়, সুন্দর এবং অভিব্যক্তিপূর্ণ। এটা একজন অভিনয়শিল্পীর জন্য সত্যিই দারুণ।
বলিউড বাবলের ওই সাক্ষাত্কারে শহীদ কাপুরকে দক্ষিণের তারকাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যাদের সাথে তিনি কাজ করতে চান। অ্যাকশন চলচ্চিত্রের জন্য অভিনেতা বেছে নেন ফাহাদ ফাসিল, কমল হাসান এবং পৃথ্বীরাজ সুকুমারনকে। আর নারী অভিনয়শিল্পীদের মধ্যে সামান্থা রুথ প্রভু ও রাশ্মিকা মান্দানার সাথে কাজ করতে আগ্রহের কথা জানান। আনুশকা শেঠি একজন দুর্দান্ত অভিনেত্রী উল্লেখ করে, সুযোগ পেলে তাঁর সাথে অভিনয়ের ইচ্ছের কথা জানান শহীদ।
একই সাক্ষাত্কারে শহীদ কাপুরকে কিছু নেতৃস্থানীয় বলিউড অভিনেতাদের ' ব্লাডি' ব্যবহার করে বিশেষণ দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে সালমান খানকে 'ব্লাডি সুপার ডুপার স্টার' বলেন শহীদ। আর শাহরুখ খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার ও রণবীর কাপুরকে 'ব্লাডি সুপারস্টার' বলে বর্ণনা করেন।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
কারিনা ও দীপিকার কি চুরি করতে চান শহীদ কাপুর