প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
ট্রেলারের দুটি লুকে শাহরুখ খান। ছবি: সংগৃহীত
নাম তো শোনাই হোগা'—শাহরুখ খানের বহুল চর্চিত ও আলোচিত সংলাপটি আবারো ফিরে এলো। নতুন ছবি জওয়ান'র ট্রেলারে যা বললেন শাহরুখ নিজেই। দুই মিনিটের এই ভিডিওর প্রায় পুরো সময় পাওয়া গেল কিং খানের কণ্ঠস্বর। শুরুটা করলেন এভাবে, 'আমি কে? কে নই, জানা নেই। মাকে দেওয়া শপথ না কী অসম্পূর্ণ এক লক্ষ্য…”। ছবির প্রিভিউ এক ধাক্কায় বাড়িয়ে দিল ‘জওয়ান’-এর প্রতি দর্শকদের খিদে।
দক্ষিণ ভারতীয় ছবির ধারা অনুসরণ করে পর্দায় তার প্রবেশ। বেশিরভাগ সময়ই চলেছে ধুন্ধুমার অ্যাকশন। শুধু মারপিটই নয়, ট্রেলারের পরতে পরতে থাকলো রহস্য। স্বল্প ফ্রেমে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপাতি, নয়নতারা। তবে সবকিছু ছাপিয়ে শাহরুখের ন্যাড়া মাথাটাটা বেশ আলোচনা তুলেছে। ট্রেলারের একেবারের শেষ দিকে এই ন্যাড়া মাথাটি উন্মোচিত হয়। ট্রেনের ভেতরে শারুখকে এভাবেই নাচেতে দেখা যায়। ছবির ট্রেলারে ‘পাঠান’ -এর খানিক ছটাও পাওয়া গেল।
ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। সামনে এলেন রাফ অ্যান্ড টাফ নয়নতারা আর শাড়ি পরা দীপিকা রোমান্টিকতার নতুন রেশ ছড়ালেন। ট্রেলার প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এটি।
আজ (১০ জুলাই) সকালে মুক্তির পাঁচ ঘণ্টার মধ্যেই এটি দেখা হয়েছে ১০ মিলিয়নবার। তাই বলাই যায়, ৭ সেপ্টেম্বর ফের আরও একবার যে ধামাকা নিয়ে বক্স অফিস মাত করতে আসছেন শাহরুখ। এ দিনই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এ ছবিটি।
এ ছবির মাধ্যমে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ।
পাশাপাশি একই ইন্ডাস্ট্রির নয়নতারার সঙ্গেও শাহরুখের প্রথমবারের কাজ হচ্ছে এটি। অন্যদিকে মালায়ালাম ও তামিল ইন্ডিস্ট্রির শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপাতিও আছেন সিনেমাতে।
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
যে শাহরুখকে আগে দেখেনি কেউ
নাম তো শোনাই হোগা'—শাহরুখ খানের বহুল চর্চিত ও আলোচিত সংলাপটি আবারো ফিরে এলো। নতুন ছবি জওয়ান'র ট্রেলারে যা বললেন শাহরুখ নিজেই। দুই মিনিটের এই ভিডিওর প্রায় পুরো সময় পাওয়া গেল কিং খানের কণ্ঠস্বর। শুরুটা করলেন এভাবে, 'আমি কে? কে নই, জানা নেই। মাকে দেওয়া শপথ না কী অসম্পূর্ণ এক লক্ষ্য…”।
ছবির প্রিভিউ এক ধাক্কায় বাড়িয়ে দিল ‘জওয়ান’-এর প্রতি দর্শকদের খিদে।
দক্ষিণ ভারতীয় ছবির ধারা অনুসরণ করে পর্দায় তার প্রবেশ। বেশিরভাগ সময়ই চলেছে ধুন্ধুমার অ্যাকশন। শুধু মারপিটই নয়, ট্রেলারের পরতে পরতে থাকলো রহস্য। স্বল্প ফ্রেমে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপাতি, নয়নতারা। তবে সবকিছু ছাপিয়ে শাহরুখের ন্যাড়া মাথাটাটা বেশ আলোচনা তুলেছে। ট্রেলারের একেবারের শেষ দিকে এই ন্যাড়া মাথাটি উন্মোচিত হয়। ট্রেনের ভেতরে শারুখকে এভাবেই নাচেতে দেখা যায়।
ছবির ট্রেলারে ‘পাঠান’ -এর খানিক ছটাও পাওয়া গেল।
ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। সামনে এলেন রাফ অ্যান্ড টাফ নয়নতারা আর শাড়ি পরা দীপিকা রোমান্টিকতার নতুন রেশ ছড়ালেন।
ট্রেলার প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এটি।
আজ (১০ জুলাই) সকালে মুক্তির পাঁচ ঘণ্টার মধ্যেই এটি দেখা হয়েছে ১০ মিলিয়নবার। তাই বলাই যায়, ৭ সেপ্টেম্বর ফের আরও একবার যে ধামাকা নিয়ে বক্স অফিস মাত করতে আসছেন শাহরুখ। এ দিনই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এ ছবিটি।
এ ছবির মাধ্যমে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ।
পাশাপাশি একই ইন্ডাস্ট্রির নয়নতারার সঙ্গেও শাহরুখের প্রথমবারের কাজ হচ্ছে এটি। অন্যদিকে মালায়ালাম ও তামিল ইন্ডিস্ট্রির শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপাতিও আছেন সিনেমাতে।