সেলিব্রেটি ক্রিকেট লিগ

সেলিমদের হারিয়ে জিতল লাভলুর দল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

দিন কয়েক বাকি, শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এরমধ্যে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। আর প্রথম ম্যাচে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দলকে হারিয়ে ম্যাচ জিতেছে গিয়াসউদ্দিন লাভলুর টিম। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রথম ম্যাচ হয়। এতে সালাহউদ্দিন লাভলুর দল স্বপ্নধারা এনিমিস ২ উইকেট হারিয়ে তুলে নেয় ৯৬ রান। প্রতিপক্ষ এসজিএল ক্রেজি ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ৭৬ রান করতে সক্ষম হয়। ফলে ২০ রানে জিতে যায় স্বপ্নধারা।

‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’—স্লোগানে মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এখন চলছে দ্বিতীয় ম্যাচ। যেখানে রায়হান রাফীর টিমের সঙ্গে লড়ছে মুহম্মদ মোস্তফা কামাল রাজের দল। 

‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এর আট দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতিটি দলের জন্য মেন্টর হিসেবে একজন করে জাতীয় সাবেক ক্রিকেটার থাকছেন। 

এর মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদের মতো সফল ক্রিকেটার। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। এর মধ্যে আটজন মাঠে খেলবেন।
তারকাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমনি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস হিমি, ইয়াশ রোহান, বাপ্পী চৌধুরী, সালহা খানম নাদিয়া, মনোজ প্রামাণিক, এ বি এম সুমন, টয়া, পারসা ইভানা, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল, রাফিয়াত রশিদ মিথিলা, সাফা কবির, খায়রুল বাসার, মাশা ইসলাম, তানযীর তুহিন, সজল, তানিয়া বৃষ্টি, জেসিয়া ইসলামসহ অনেকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর