গাজায় নির্যাতিতদের জন্য আতিফের দেড় কোটি রুপি অনুদান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৪ পিএম

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। শুধু ভালো গায়কই নন; তিনি যে মানবিক এক আত্মা, আবারও সেই পরিচয় রাখলেন। গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি উপহার দিয়েছেন এই পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা। 

রোববার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, গাজায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ভক্তদের মন জয় করেছেন এ সংগীতশিল্পী।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে গাজায় নির্যাতিত মানুষের জন্য অর্থ তহবিল গঠনে সহায়তার আহ্বান জানায় আল-খিদমত নামের একটি ফাউন্ডেশন। তাঁদের ডাকে সাড়া দিয়ে এই অনুদান দেন আতিফ আসলাম। এতে সংগঠনটি ফিলিস্তিনিদের কঠিন অবস্থায় পাশে দাঁড়ানোয় গায়ককে ধন্যবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এছাড়া জনকল্যাণমূলক সংস্থা আল খিদমত এ উদ্যোগ গ্রহণ করায় তাঁদের সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের অনেকে। 

প্রসঙ্গত, সম্প্রতি আতিফ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করায় নেটিজেনদের একাংশ তাঁর কঠোর সমালোচনা করেছেন। এ সামালোচনার মধ্যেই তিনি নিপীড়িত জনপদ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর