রাশমিকার সেই ভিডিওর পর আইন নিয়ে নড়েচড়ে বসেছে ভারত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

সম্প্রতি ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার অনাকাঙ্ক্ষিত একটি ফেক ভিডিও। এটি নিয়ে চলছে তুমুল সমালোচনা। ভিডিওটি সরাতে ও জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছেন খোদ অমিতাভ বচ্চনসহ বলিউডের অনেক তারকা।

এই ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়, এই ধরনের অপরাধ যাঁরা করবেন, তাঁদের তিন লাখ টাকা জরিমানা ও জেল হবে। আক্রান্ত যে কেউ অভিযোগ করলে সরকার সুবিচারের দিকটি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবে। অপরাধী ও সেইসব প্ল্যাটফর্মও আসবে আইনের আওতায়।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাশমিকার চর্চিত প্রেমিক ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা।

সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন, ‘এই ধরনের আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যাতে এটা অন্য কারও সঙ্গে না হয়। নির্দিষ্ট আইন থাকলে এই ধরনের অপরাধ করার আগেও লোকে ভাববেন।’

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‌‘পুষ্পা’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিষেক হয়েছে বলিউডেও। এসব কারণে খুব দ্রুত এদেশেও পেয়েছেন তাঁর ভক্ত।

রাশমিকা নিজে তাঁর ভিডিও ছড়িয়ে যাওয়ার পর খানিক ভয় পেয়েছিলেন। লিখেছিলেন, ‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা আবহাওয়ার...
হুতিদের অবরোধে বাব আল-মান্দেবে নৌ চলাচল ব্যাহত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবের জ্বালানি রপ্তানি। দেশটির তেল রপ্তানির আয় কমাসহ ‘ভিশন ২০৩০’-এর মেগা প্রকল্প ও ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতিও চাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর