চুমু খেতে গিয়ে ধরা, পরিবার থেকে বিয়ের চাপে তামান্না!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম

২০২২ নববর্ষের পার্টিতে চুমু খেতে গিয়ে ধরা পড়ে যান দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া! পরিজনদের কাছে প্রকাশ্য হয়, বলিউডের ‘ভিলেন’ বিজয় ভার্মার প্রেমে হাবুডুবু তিনি। জুন মাসেই সম্পর্কের বিষয়টি খোলাসা হয়। 

দক্ষিণী সংবাদমাধ্যমের দাবি, প্রেমের খবর সামনে আনবার পর থেকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসছে তামান্নার ওপর। সেই কারণেই খুব জোর দিয়ে বিয়ের ভাবনাচিন্তা শুরু করেছেন প্রেমিক জুটি। মেয়ের বয়স বাড়ছে, সেই কারণেই নাকি ৩৩ বছরের তামান্নাকে পাত্রস্থ করতে চাইছে পরিবার। তামান্নার পরিবার একটু পুরনোপন্থী, বিয়ে ছাড়া অন্যকিছুতে মত নেই তাদের। 

কবে বিয়ে করছেন তো তামান্না? হিন্দুস্তান টাইমসের মতে, ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বিজয় নাকি বিয়ের জন্য প্রস্তুত। বিয়ের সানাই বাজল বলে! খুব জলদিই চার হাত এক হবে দুজনের। একই রিপোর্টে দাবি করা হয়েছে, অভিনেত্রী নতুন কোনও ছবিতে স্বাক্ষর করেননি। ভোলা শঙ্কর ও রজনীকান্তের সঙ্গে ‘কাভালা’ গানে সবাইকে নাচানোর পর লম্বা বিরতিতে রয়েছেন তামান্না। 

জুন মাসে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না জানিয়েছিলেন, ‘১৮ বছর আগে যখন আমি ক্যারিয়ার শুরু করি, ভেবেছিলাম মেরে কেটে এই ইন্ডাস্ট্রিতে আট থেকে দশ বছর কাটাব। ৩০-এ পা দেওয়ার আগেই বিয়ে করে নেব, এবং দুটো বাচ্চাকে নিয়ে সংসার করব। তবে ভগবান আমার জন্য অন্য প্ল্যান কষে রেখেছিলেন।’ 

বিজয়ের চলচ্চিত্র যাত্রা ‘পিঙ্ক’ দিয়ে। কাজ করেছেন ‘বাঘি ৩’ ওয়েব সিরিজ ‘মির্জাপুর’, ‘শি’তে। কাজের বাইরে এখন বিয়ে নিয়েই মূলত তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর