ফ্যান পেজ চালাত, রাশমিকার ডিপফেক ভিডিওর মূলহোতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

মাস দুই ধরেই অভিনয়শিল্পীদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডিপফেক ভিডিও। শোবিজ অঙ্গনে এই হীন কাণ্ডের প্রথম শিকার হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। অবশেষে সেই ডিপফেক ভিডিওর নেপথ্যের খলনায়ককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জেরায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খবর হিন্দুস্তান টাইমসের।

২০২৩ সালের নভেম্বরে আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রাশমিকার ডিপফেক ভিডিওটি। ভারতীয়-ব্রিটিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের শরীরে দক্ষিণী অভিনেত্রীর মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছিল। কুরুচিকর এই ভিডিওর বিরুদ্ধে সরব হয়েছিলেন বলিউডের অনেকেই। প্রতিবাদের মুখে ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তাঁদের দাবি, প্রায় পাঁচশো প্রোফাইল ঘেঁটে মূলহোতার সন্ধান পাওয়া যায়।

মুখ ঢাকা যুবকটিই অভিযুক্ত নবীন। ছবি: সংগৃহীত

জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবকের নাম ইমানি নবীন। পেশায় একজন ডিজিটাল মার্কেটার। কিন্তু কেন এই কাজ করেছে নবীন? পুলিশের জেরার মুখে নাকি নিজেকে রাশমিকার বড় ফ্যান হিসেবে দাবি করেছে ২৪ বছরের এই যুবক। জানিয়েছে, অভিনেত্রীর ফ্যান পেজ চালাত সে। তাহলে এমন বিকৃতমনস্কের মতো কাজ কেন? নবীনের ভাষ্য, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই এই কাজ করেছিল। তাতে লাভও হয়েছিল। পরে গ্রেপ্তারের ভয়ে প্রোফাইলের তথ্য ও নাম পাল্টে দেয়। ডাটা ডিলিট করে দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে সে।

দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা। ছবি: ইনস্টাগ্রাম

এদিকে, অপরাধী শাস্তি পাওয়ায় স্বস্তিতে রাশমিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‌‌‘আশা করছি এটা আবারও আপনাদের মনে করিয়ে দেবে যে এমন পরিস্থিতিতে আপনাকে সাপোর্ট করার মানুষ আছে এবং ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর