অমর একুশে বইমেলা-২০২৪

কেউ লিখেছেন উপন্যাস, কেউ কবিতা, আবার কেউ গদ্য

আজ থেকে শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৪। প্রতিবছরের মতো এবারও মেলায় এসেছে শোবিজ তারকাদের বিভিন্ন বই। কেউ লিখেছেন উপন্যাস, কেউ কবিতা, আবার কেউ গদ্য। ইনডিপেনডেন্ট ডিজিটালে দেখা নেওয়া যাক এবারের মেলায় কার কার বই এলো—

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

আবুল হায়াত
লেখালেখিতেও সক্রিয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এবারের বইমেলাতে এসেছে তাঁর নতুন বই উপহার। নাম ‘অপমান’। প্রিয় বাংলা প্রকাশনে পাওয়া যাবে বইটি।

তানযীর তুহিন
প্রথমবার গল্পকার হিসেবে আবির্ভূত হলেন ‘আভাস’ ব্যান্ডের ভোকালিস্ট তানযীর তুহিন। বইমেলায় প্রকাশ পেয়েছে তাঁর গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। কিংবদন্তী পাবলিকেশন থেকে এটি প্রকাশ পেয়েছে।

ছবিটি ফেসবুক থেকে নেওয়া

শানারেই দেবী শানু
অমর একুশে বইমেলায় এসেছে অভিনেত্রী শানারেই দেবী শানুর দুটি বই। একটা ‘অদ্ভুত নীল বিভ্রম’ নামের উপন্যাস, অন্যটি ‘অলৌকিক শব্দের ঘ্রাণ’ নামের কাব্যগ্রন্থ। উপন্যাসটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী এবং কবিতার বইটি প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে।

নূরুল আলম আতিক
এবারের বইমেলায় প্রকাশ পাচ্ছে নির্মাতা নূরুল আলম আতিকের কবিতার বই ‘মানুষের বাগান’। একই নামে একটি সিনেমাও পরিচালনা করেছেন তিনি। আপাতত তা মুক্তির অপেক্ষায়। আর কাব্যগ্রন্থটি পাওয়া যাবে সংহতি প্রকাশনে। 

শাফিন আহমেদ
বইমেলায় এসেছে ‘মাইলস’খ্যাত সংগীতশিল্পী শাফিন আহমেদের আত্মজীবনীমূলক বই। তাঁর জীবনকাহিনি নিয়ে এটি লিখেছেন সাজ্জাদ হুসাইন। বইয়ের নাম ‘পথিকার’। ছাপাখানার ভূত থেকে প্রকাশ পেয়েছে এটি।

ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন উপন্যাস ‘কাজের মেয়ে’। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। এটি প্রকাশ পাচ্ছে মিজান পাবলিশার্স থেকে।

ছবিটি ফেসবুক থেকে নেওয়া

ফারজানা ছবি
প্রথমবারের মতো লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী ফারজানা ছবি। মিজান পাবলিশার্স থেকে প্রকাশ পাচ্ছে তাঁর উপন্যাস ‘জলছবি’। 

জয় শাহরিয়ার
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণমূলক জীবনীগ্রন্থ ‘সঞ্জীবনামা’। সংকলন ও সম্পাদনায় সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রচ্ছদ করেছেন সঞ্জীব চৌধুরী তনয়া কিংবদন্তি চৌধুরী। আজব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এটি।

মাসুদ পথিক
এবারের মেলায় থাকছে নির্মাতা মাসুদ পথিকের তিনটি কবিতার বই। জাগতিক প্রকাশনী থেকে ‘চাষার প্যাঁচাল’, বাস্তব ক্রিয়েশনের ‘নির্বাচিত কবিতা’ ও ‘শস্যের ফেলাসি’ প্রকাশ করেছে ছিন্নপত্র।

অরণ্য আনোয়ার
চলচ্চিত্র পরিচালক অরণ্য আনোয়ারের নতুন উপন্যাস ‘জল জোছনায় অমাবস্যা’। মিজান পাবলিশার্সে বইমেলায় প্রথম দিন থেকেই পাওয়া যাবে এটি।

জুনায়েদ ইভান
‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভানের নতুন বই ‘আমার গান ও কিছু কথা’। বইটিকে গায়ক বলছেন প্রবন্ধমূলক আত্মজীবনী। ইউ পাবলিকেশন প্রকাশ করছে এটি। এর আগে তাঁর লেখা ‘শেষ’, ‘নিকটবর্তী ব্যবধান’ ও ‘অন্যমনস্ক’ নামের তিনটি বই প্রকাশিত হয়েছে।

ছবিটি ফেসবুক থেকে নেওয়া

পুতুল
বিগত বছরের মতো এবারের বইমেলাতেও আসছে কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলে নতুন বই। তাঁর নতুন উপন্যাসের নাম ‘কালো গোলাপ বৃত্তান্ত’। অনন্যা প্রকাশনী থেকে এটি প্রকাশিত হচ্ছে।

তানভীর তারেক
অন্যপ্রকাশের ব্যানারে প্রকাশ পাচ্ছে সংগীত পরিচালক ও সাংবাদিক তানভীর তারেকের গল্পগ্রন্থ ‘শেষ ভ্রমণের আগে’। এটি তাঁর ১৫তম গল্পগ্রন্থ। বইটির ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক লুৎফর রহমান রিটন।

লুৎফর হাসান
বইমেলায় এসেছে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসানের নতুন উপন্যাস। নাম ‘৫ ফেব্রুয়ারি’। অন্যপ্রকাশ থেকে প্রকাশ পাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন সাদিত।

জিল্লুর রহমান সোহাগ
চন্দ্রবিন্দু প্রকাশন থেকে এসেছে ব্যান্ড ‘‌শহরতলী’র পারফর্মিং ভোকালিস্ট জিল্লুর রহমান সোহাগের নতুন গল্পের বই। নাম ‘শন্যের মাঝামাঝি শূন্যে’। 

ছবিটি ফেসবুক থেকে নেওয়া

এ ছাড়া বিগত সময়ে প্রকাশিত বেশ ক’জন তারকার পাঠকনন্দিত বইগুলোও থাকছে এবারের বইমেলায়। অভিনেতা ফারুক আহমেদের লেখা ‌‌‌‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ পাওয়া যাবে কিংবদন্তী পাবলিকেশনে ও তাঁর ‘ভাঙা চশমা’ থাকছে সপ্তর্শী প্রকাশনীতে। সংগীতশিল্পী পান্থ কানাইয়ের ‌আত্ম উন্নয়নমূলক বই ‌‘আমি মুক্তি চেয়েছিলাম’ থাকবে কিংবদন্তী পাবলিকেশনে। গীতিকার শেখ রানার অনুবাদে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আত্মজীবনী পাওয়া যাবে বর্ষাদুপুর প্রকাশনীর স্টলে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের উপন্যাস ‌‘পূর্ণতা’ থাকছে শব্দশিল্প প্রকাশনীতে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর