হারুনের আতিথেয়তা নিয়েছিলেন যে তারকারা

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম

মাঝেমধ্যেই মচ্ছব পড়ে যেত মিন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চে। নানা ধরনের সমাধানও আসত। নানা শ্রেণি-পেশার মানুষদের এই টোটকা বাতলে দিতেন ডিবি কার্যালয়ে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ। সঙ্গে খানা-দানার ব্যবস্থাও থাকত। যা নিয়ে বেশ সরস হয়ে উঠত ফেসবুক। ডিবির এই সাবেক কর্মকর্তার আতিথেয়তা ও সাহচর্যে এসেছেন বেশ কয়েকজন তারকাও। দেখে নেওয়া যাক কারা ছিলেন তারা—

শাকিব খান
নারীঘটিত একটি অভিযোগের সুরহা করতে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা দ্বারস্থ হয়েছিলেন ডিবি কার্যালয়ে। অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। যা শোনেন হারুন অর রশীদ। এর আগে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু শাকিবের মামলা নেয়নি গুলশান থানা। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেখান থেকে। রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়াতে এক নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ঢাকাই ছবির এ শীর্ষ নায়কের বিরুদ্ধে।

অপু বিশ্বাস 
২০২৩ সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। অপু তখন বলেছিলেন, ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিইংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।’

তানজিন তিশা
এই অভিনেত্রী গত বছরের ২০ নভেম্বর হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান। ডিবি অফিস সূত্রে জানা গিয়েছিল, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন তানজিন তিশা। এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়ান তিনি।

নিপুণ
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।’

দিঘী
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তাঁর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে।

ভিডিও দেখুন:জায়েদ খান
২০২৩ সালের মে মাসে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছিলেন—সেটা জানাতেই ডিবির কার্যালয়ে গেছেন তিনি বলে তখন সংবাদ প্রকাশিত হয়।

লুবাবা 
ফেসবুকে শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এ ছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল।

তাপস-অপু
ফারজানা মুন্নী তার স্বামী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। সেসব নিয়ে কদিন ধরে তোলপাড় চলে। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনতে শোনা যায় মুন্নীকে। এগুলো বিতর্ক সমাধানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস। জানান সমাধান পেয়েছেন। 

মারজুক রাসেল
সম্প্রতি আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের কবি-অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর