যে ঘটনায় গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। 

আসলে কী ঘটেছিল? জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদে ছিল নতুন এ সিনেমার প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন নিজে। আর সেখানেই ঘটল এক বিপত্তি।

হায়দরাবাদে পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ যায় রেবতী নামে ওই নারীর। গুরুতর আহত হয় তার সন্তান।

রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান।

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে।

বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ৩৫ বছর বয়সী ওই নারী। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওই নারীর সঙ্গে থাকা তার ছেলেও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। জানা গেছে, মৃত নারীর নাম রেবতী। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। যার গল্প গড়ে উঠেছে লাল চন্দন কাঠকে ঘিরে। আল্লু ওরফে পুষ্পাকে ধরতে গলদঘর্ম পুলিশ। ৫ ডিসেম্বর ভারতে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর