ভাল্লুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। ৪ সেপ্টেম্বর রাতে দেশটির গিলগিট-বালতিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে। 

একটি গানের চিত্রগ্রহণের জন্য কিউবি নামে পরিচিত এ গায়িকা তাঁর দুই সহযোগীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন। রাতের আঁধারেই হঠাৎ হিমালয়ের ভাল্লুকটি তাঁকে আক্রমণ করে এবং উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে সঙ্গে থাকা ক্যামেরাম্যান ও অপর সহযোগী অক্ষত ছিলেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ। 

আহত গায়িকা কিউবির চিৎকার শুনে ভাল্লুকটি পিছিয়ে যায়। বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে স্কারদুর আরএইচকিউ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।

আহত কিউবি। ছবি: সংগৃহীত এ ঘটনার পর দিওসাই ন্যাশনাল পার্কে রাতের ক্যাম্পিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার। জিবি সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেছেন—‘ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।’

দিওসাই অঞ্চলে বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের বাস এবং খাদ্যের সন্ধানে এরা প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর