গায়কসহ কলকাতায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

বাংলাদেশে ফিরতে ভয়। তাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লুকিয়ে কলকাতায়। এক হোটেল থেকে অন‌্য হোটেলে। কিন্তু পার্ক স্ট্রিটের একটি হোটেলে বিদেশি বোর্ডারদের পাসপোর্ট, ভিসা পরীক্ষা করতে গিয়েই অবাক হয়ে যায় কলকাতা পুলিশ! 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আবির হোসেন, মুহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। তাদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশে গায়ক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ছয়জনকেই ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও দেশে ফেরেননি। ফলে বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য তারা কোনো আনুষ্ঠানিক আবেদন করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া গায়কের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাদের প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে শিল্পীজীবন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে থাকার সিদ্ধান্ত নেন বলে জানান।

কলকাতা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‌‘ভারতে প্রবেশের পর ভিসার শর্ত মেনে চলা বাধ্যতামূলক। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান আইনত দণ্ডনীয় অপরাধ।’

 

এ ঘটনায় অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট গায়ক সম্প্রতি কলকাতার কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার ব্যবহৃত গিটারসহ ব্যক্তিগত কিছু সামগ্রী পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর