ছবিতে এই জুটিকে দেখে অনুরাগীদের মন্তব্য—‘এ যেন সাক্ষাৎ রাম-সীতা!’ ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিজয়-রাশমিকা। তেলুগু ও কোডাভা রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
তেলেগু রীতি অনুযায়ী, বিজয়ের পরনে ছিল সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। হাতে সোনার ভারী গয়না। অন্যদিকে, রাশমিকা পরেছিলেন টুকটুকে লাল শাড়ি। তাঁরও গা-ভর্তি সোনার গয়না। দু’জনের গালে কুদৃষ্টি এড়াতে ছিল নজরফোটা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা বিজয়কে লিখেছেন, ‘আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপূর্ণ জীবন কাটাই।’ এদিকে বিজয় লিখেছেন, ‘একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি। এমনভাবে মিস করছি, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো একটা অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। এ জন্য আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।’ আর পোস্টের শেষে লিখেছেন—২৬.০২.২০২৬। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিজয়ের পরিবারের ঐতিহ্য মেনে তেলুগু রীতিতে সকাল ১০টা নাগাদ বিয়ে করেন তাঁরা। এরপর বিকেলে রাশমিকার পরিবারের রীতি অনুযায়ী (কোডাভা) আরও একবার বিয়ের আসর বসে। প্রকাশ্যে আসা ছবিতে দু’জনকেই একে অন্যের মাঝে চোখে হারাতে দেখা গেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ভিন্ন দুটি সাংস্কৃতিক ধারার এই মিলন তাঁদের বিয়েকে ভিন্নমাত্রা দিয়েছে। একদিকে তেলেগু আচার, অন্যদিকে কোডাভা ঐতিহ্য—দুটোর সমন্বয়েই পূর্ণতা পায় বিজয়-রাশমিকার ভালোবাসা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে নবদম্পতির রিসেপশন, যেখানে নামি-দামি তারকারা উপস্থিত থাকবেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া