আবারও জুটি বাঁধলেন জায়েদ-সায়ন্তিকা! 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

‘ছায়াবাজ’ নামে নতুন সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির মাধ্যমে জুটি হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করছেন তারা। এরইমধ্যে কক্সবাজারে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। তারপরই আজ ঢাকায় ফেরেন জায়েদ খান। সঙ্গে ছিলেন সায়ন্তিকাও। তখন বিকেল সাড়ে তিনটা। হঠাৎ বিমান বন্দরে তাদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির হন পরিচালক কামরুজ্জামান রুমান। আবারও নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জায়েদ-সায়ন্তিকা।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক কামরুজ্জামান রুমান বললেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে ক’দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে আজ তারা ঢাকায় ফেরেন। সায়ন্তিকাও কলকাতায় চলে গেছেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সাক্ষর করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। পাঁচ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকী অংশের শুটিং হবে লন্ডনে।’

জায়েদ খান ও সায়ন্তিকা। ছবি: ফেসবুক জানা গেছে, নতুন এই সিনেমার নাম ‘টাইগার’। পরিচালক জানিয়েছেন অ্যাকশন থ্রিলার গল্পের ছবি এটি। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চুক্তিবদ্ধের বিষয়টি  নিশ্চিত করে জায়েদ খান বললেন, ‘সবাই জানেন সায়ন্তিকা আর আমি কক্সবাজারে ছায়াবাজ সিনেমার শুটিং করছি। প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফেরা মাত্রই পরিচালক রুমান ভাই আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও আমার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার সায়ন্তিকা।'

গোল্ড মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা পরিচালকের। উল্লেখ্য, সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের বিপরীতে ছিলেন সায়ন্তিকা।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর