নুহাশের ‌‘পেটকাটা ষ’ এবার অস্কার কোয়ালিফাইড উৎসবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এরইমধ্যে প্রদর্শিত হয়েছে নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেটকাটা ষ’। এবার এটি মনোনীত হলো উত্তর আমেরিকার তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ১২ থেকে ২২ অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসবের ১৮তম আসর। সেখানে ‌‌‘পেটকাটা ষ’ ছাড়াও মনোনয়ন পেয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসব পরিচালক রীতা মেহের বলেন, ‘এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে এবার ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। এর মাঝে থেকে বাংলাদেশের দুইটি চলচ্চিত্র মনোনীত হতে পারায় আমি তাঁদের অভিনন্দন জানাই।’

উল্লেখ্য, ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘পেটকাটা ষ’। গত বছরের এপ্রিলে সিরিজটি মুক্তি পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। গল্প চারটি হলো ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

এদিকে, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প উঠে এসেছে ‘সাঁতাও’ চলচ্চিত্রে। এতে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ।

সাঁতাও সিনেমাটির পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়াগণ-অর্থায়নে নির্মিত এ সিনেমার পরিচালক খন্দকার সুমন বললেন, ‌‘‘২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১১তম আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ মনোনীত হয়েছে। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের।’

একই সঙ্গে তিনি জানান, আগামী ১৩ অক্টোবর বায়স্কোপে ‘সাঁতাও’-এর ওটিটি প্রিমিয়ার হতে যাচ্ছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর