‘হোটেলে জায়েদ-সায়ন্তিকার বেশি সময় কাটানোয় দ্বন্দ্বের সূত্রপাত’

প্রথমবারের মতো বাংলাদেশে শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়েছেন বলে দাবি কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির। এ কারণে তার ও জায়েদ খান অভিনীত নতুন ছবি ‌‘ছায়াবাজ’র কাজ শেষ না করেই কলকাতায় চলে গেছেন এই অভিনেত্রী।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

সায়ন্তিকা যৌন হয়রানির অভিযোগ আনেন ছবিটির নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। জানান, তার অনুমতি ছাড়াই নাচের দৃশ্য বুঝিয়ে দেওয়ার সময় হাত ধরেছেন মাইকেল। সেসময় সাফ জানিয়ে দেন, এই নৃত্য পরিচালক থাকলে আর কাজ করবেন না।

বিষয়টি নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা হয় ছবিটির প্রযোজক মনিরুল ইসলাম, পরিচালক তাজু কামরুল ও চিত্রনায়ক জায়েদ খানের।

জায়েদ খান বিষয়টি ‘ভুয়া ও ছোটখাটো ভুল বোঝাবুঝি’ বললেও বিষয়টি স্বীকার করেন পরিচালক ও প্রযোজক। এমনকি প্রযোজক জানান, যৌন হয়রানি নয়, বরং নায়িকাই নৃত্যপরিচালককে ‘লাথি’ মারতে চেয়েছিলেন। কারণ মাইকেল প্রযোজকের কাছে জায়েদ ও সায়ন্তিকার অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন।

এদিকে পরিচালক তাজু কামরুল ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘কাজের প্রয়োজনে নৃত্য পরিচালক নায়িকার হাত ধরে দেখিয়ে দিতেই পারেন। তবে অনুমতি নিয়েছেন কিনা, সেটা বিষয়। কিন্তু আমার কাছে এটা বড় ঘটনা মনে হয়নি। আসলে সায়ন্তিকা নিজেই ভালো নৃত্যশিল্পী। অনেক বড় প্রডাকশনে কাজ করেছেন, তাই হয়তো মাইকেলের সেই ডিরেকশনটা তার ভালো লাগছিল না।’

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু তিনি সেটা না করে ৭ সেপ্টেম্বর চলে যান।

সূত্র অনুযায়ী, গান দিয়ে শুরু হয় সিনেমাটির কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তাঁর দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। 

তবে প্রযোজক মনিরুল বললেন, এর আগেই নৃত্য পরিচালক নায়ক-নায়িকার অপেশাদার আচরণ নিয়ে কথা বলেছিলেন তার সঙ্গে।

তার ভাষ্য, ‘‘সেদিন বিকালে ৫টার পর মাইকেল আমাকে জানায়, জায়েদ ও সায়ন্তিকা ড্রেস চেঞ্জের কথা বলে দুপুরে হোটেলে গিয়েছেন। তারা দীর্ঘ সময় পর স্পটে আসেন। তখন বিকাল ৫টা। সূর্যের আলো প্রায় পড়ে গেছে। দিনের সিকোয়েন্সটা তিনি এখন কীভাবে করবেন, সেটা মাইকেল জানতে চান আমার কাছে। আর রাতে সায়ন্তিকা আমাকে মেসেজ করেন, ‘যদি মাইকেল থাকেন তাহলে তিনি কাজ করবেন না।’ পরদিন আমি স্পটে সবাইকে ডাকি। জানতে পারি, আমাকে বলা মাইকেলের কথাটা (অভিযোগ) সায়ন্তিকা শুনে ফেলেছিলেন। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এরপর গানের কাজ দেড় ঘণ্টা হয়েছে। কিন্তু মাইকেলের একটি ডিরেকশন তিনি বুঝতে পারছিলেন না। মাইকেল তখন দেখিয়ে দেবেন কিনা জানতে চায় সায়ন্তিকার কাছে। সায়ন্তিকার চার আঙুল ধরে সেটা দেখিয়ে দেন। সায়ন্তিকা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। এবং জিজ্ঞেস করেন, তিনি কেন হাতটা ধরেছেন? হাত না ধরে মুখে বলার কথা বলেন সায়ন্তিকা।’’

এই প্রযোজক আরো বলেন, ‘‘বরং মাইকেলের সঙ্গেই দুর্ব্যবহার করা হয়েছে। আমি যখন সবাইকে ডাকলাম, তখন লাউডস্পিকারে ফোন দেওয়া হয় নায়িকাকে। সে সময়ও তার আচরণ খুবই উগ্র ও অপেশাদার ছিল। বলছিলেন, ‘মাইকেলকে পেলে তিনি নিতম্বে লাথি মারবেন। মাইকেল থাকলে তিনি কোনোভাবেই কাজ করবেন না। বিষয়টি দুঃখজনক। মাইকেল অনুমতি নিয়েই নাচের মুদ্রাটা দেখিয়ে দিতে চেয়েছিলেন। এতে নৃত্য পরিচালকের কোনো দোষ আমি দেখি না। তাই সায়ন্তিকাকে জানালাম, মাইকেলের সঙ্গেই তাঁকে কাজ করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান। আমি আমার কথায় এখনো অনড়। আমার দেশের শিল্পীদের ছোট করে আমি কোনো কাজ করতে চাই না।’’

এদিকে হোটেলে জায়েদ ও সায়ন্তিকা দেরি করার বিষয়ে নায়ক বলেন, ‘এগুলো কোনো বিষয়ই নয়।’ তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ‘গানের কাজ শেষ হওয়ায় সায়ন্তিকা চলে গেছেন। আবারও আসবেন। দ্বিতীয় লটের শুটিং হবে।’

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর