স্পর্শ করার ব্যাপারে মুখ খুললেন সায়ন্তিকা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

সম্প্রতি শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। প্রথমবারের মতো তিনি কাজ করলেন ঢাকাই সিনেমায়। ‘ছায়াবাজ’ নামের সেই সিনেমায় তাঁর নায়ক জায়েদ খান। কিন্তু বিপত্তি হলো, প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। ফলে শুটিং ফেলেই আবারও কলকতায় চলে গেছেন। নায়িকা অভিযোগ তুলেছেন সিনেমাটির নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। সাফ জানিয়ে দেন, এই নৃত্য পরিচালক থাকলে তিনি আর কাজ করবেন না।

আসলে ঘটেছে কী? সায়ন্তিকা কী ধরনের হয়রানির শিকার? এই প্রসঙ্গে শুক্রবার রাতে মুখ খুলেছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে। অভিনেত্রী জানিয়েছেন, যদিও এখানে মাইকেলের নাম উঠছে, তবে গোড়ায় গন্ডগোল। বলা যেতে পারে, নায়িকাকে হয়রান হতে হয়েছে প্রযোজকের অব্যবস্থাপনার জন্য। সায়ন্তিকা বললেন, “প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।”

এদিকে, শুটিং না করেই কলকাতায় ফিরে গেছেন নায়িকা—এই দাবি উড়িয়ে দিয়েছেন সায়ন্তিকা। বললেন হাতে স্পর্শ  করার ব্যাপারেও। নায়িকার ভাষ্য, ‌‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’

 ছায়াবাজ সিনেমার গানের দৃশ্যে জায়েদ-সায়ন্তিকা। ছবি: সংগৃহীতএকই সঙ্গে অভিনেত্রী আরও জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। অভিনেত্রীর ভাষ্য, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পিত ব্যবস্থা নেই।’

সায়ন্তিকা জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎই বলা হলো নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’ নায়িকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক মনিরুল নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

ঢাকায় এসে প্রথম কাজে খুবই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সায়ন্তিকা। তবে কাজ শেষ করবেন না, এমনটা নয়। সায়ন্তিকা বললেন, ‘তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’

এদিকে, ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রযোজক মনিরুল বলেন, ‘মাইকেল অনুমতি নিয়েই নাচের মুদ্রাটা দেখিয়ে দিতে চেয়েছিলেন। এতে নৃত্য পরিচালকের কোনো দোষ আমি দেখি না। তাই সায়ন্তিকাকে জানালাম, মাইকেলের সঙ্গেই তাঁকে কাজ করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান।’

উল্লেখ্য, কলকাতা যাওয়ার পথে ‘টাইগার’ নামে আরও একটি ঢাকাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সায়ন্তিকা। এতেও নায়ক হিসেব রয়েছেন জায়েদ খান।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর