টাবুকে জামদানি শাড়ি উপহার দিয়েছেন বাঁধন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

বলিউড ছবি ‘খুফিয়া’। বিশাল ভদ্বরাজের এ সিনেমায় অভিনয় করতে গিয়েই সেই ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচয় হয় আজমেরী হক বাঁধনের। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রেক্ষাপটে তৈরি এই থ্রিলারে রয়েছেন টাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বির মতো তারকারা। 

এই কুর্তিটাই বাঁধনকে দেয়ছেন টাবু। পাশে টাবু ও বাঁধন। ছবি ফেসবুক থেকে নেওয়াফলে টাবুর সঙ্গে ক্যামেরার বাইরেও বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন বাঁধন। ভারতীয় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, হোটেলে টাবুর ঘরেই তাঁরা শটের রিহার্সাল করতেন। সেটে টাবু নিয়মিত খাবার নিয়ে আসতেন। বাঁধনের কথায়, ‘এক দিন তাঁর তৈরি ডেজার্ট ভালো লেগেছিল বলে আমার জন্য পরে আলাদা করে আমার মেকআপ ভ্যানে পাঠিয়ে দিয়েছিলেন।’

সম্পর্কটা এতটা ভালো কাটছিল যে একে অপরকে দিয়েছেন উপহারও। বাঁধন বললেন, ‘আমি তাঁর জন্য একটা জামদানি শাড়ি নিয়ে গিয়েছিলাম। পরে তিনি আবার আমাকে একটা সুন্দর কুর্তি উপহার দিয়েছিলেন। উনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজীবন মনে থাকবে।’

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’ সিনেমাটির শুটিং করেছিলেন বাঁধন। একই বছরের অক্টোবর মাসে দিল্লিতে শুরু হয় সিনেমার কাজ। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। আজ (সোমবার) প্রকাশ্যে এসেছে ‘খুফিয়া’র ট্রেলার। আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর