সেন্সর ছাড়পত্র পেল ‘কাঠগোলাপ’ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত ‘সাহস’ ছবিটি নিয়ে নানা আলোচনা চাউর হয়েছিল। পরে সেটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বেশ প্রশংসিতও হয়। এবার আসছে এই নির্মাতার নতুন সিনেমা ‘কাঠগোলাপ’। রোববার (২৪ সেপ্টেম্বর) বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।

বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ খান বললেন, ‘এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। কিন্তু মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

সাজ্জাদ খান। ছবি: ফেসবুক থেকে নেওয়াজানা গেছে, ২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণ হয় ‘কাঠগোলাপ’ ছবির। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া, মেঘলা মুক্তা, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল।

‘কাঠগোলাপ’ ছবির কাহিনি এগিয়েছে পরিবারিক সংকটের গল্প নিয়ে। নানা নাটকীয়তা মধ্য দিয়ে এই সংকটগুলো উঠে আসবে পর্দায়—এমনটিই জানালেন নির্মাতা সাজ্জাদ। এটি তাঁর দ্বিতীয় ছবি, প্রথম নির্মিত চলচ্চিত্র ‘সাহস’। যেখানে জুটি বেঁধেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর