বড় পর্দায় নাবিলা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। এবার তার অভিষেক হচ্ছে বড় পর্দায়। সরকারি অনুদানের সিনেমা ‘যুদ্ধ জীবন’-এ অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন রিফাত মোস্তফা টিনা। 

সম্প্রতি চট্টগ্রামে শুরু হয়েছে এর শুটিং। ইতোমধ্যে এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও নাবিলা। 

‘যুদ্ধ জীবন’ ছবিতে ফেরদৌস ও নাবিলা। ছবি: ফেরদৌস/ফেসবুক

চট্টগ্রাম নাবিলার জন্মশহর। এ অভিনেত্রী বললেন, ‘জীবনের প্রথম সিনেমা এটা। আর শুটিং শুরু করলাম জন্মশহরে, তাই আনন্দটা অনেক।  শুটিংও হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে—সব মিলিয়ে আমার মধ্যে রোমাঞ্চটা বেশি কাজ করছে।’

ছবির নির্মাতা টিনা বলেন, ‘এই ছবিটি মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে দশদিন শুটিং করার ইচ্ছে আছে।’

নাবিলা। ছবি ফেসবুক থেকে নেওয়াচট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর