চিন্তা করে দেখলাম মিডিয়া ছাড়া ঠিক হবে না: লুবাবা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখার পর তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিল। যা ভাইরাল হয়। পাশাপাশি অনলাইনে চরমভাবে হেনস্থার শিকার হচ্ছে সে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। এবার মুখ খুলল লুবাবা নিজেই। একটি ভিডিওতে সে পুরো বিষয়টি তুলে ধরে।

তাঁর বক্তব্য, ‘‘একটা ছোট্ট কথা যে এভাবে ছড়িয়ে যাবে, তা আমি ভাবিনি। এই ছোট্ট জিনিস নিয়ে এত ট্রল করা হচ্ছে—এটা লজ্জার ও অবাক করার বিষয়। স্কুলে বা বাইরে গেলেই শুনতে হচ্ছে ‘কেন্দে দিয়েছি’। এটা শুনে কষ্ট লাগে। ছোট্ট একটা ভুলের জন্য যে মানুষ এভাবে টিজ করবে ভাবিনি।’’

লুবাবা আরও বলে, ‘আমাকে সবাই বলে, আমি পাকনা পাকনা কথা বলি। আবার বলে আমি ঠিকভাবে কথা বলতে পারি না। আমি কোন দিকে যাব। আমি যে ভুলটা করেছি, এটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে তা ভাবিনি। সবাই যখন টিজ করে তখন তো একটু কষ্ট লাগবেই।’

‘মুজিব’ সিনেমার প্রসঙ্গ টেনে লুবাবা বলে, ‘সিনেমাটি এত ভালো করে উপস্থাপন করা হয়েছে। এটা কে না দেখে কাঁদবে, এটা কি হাসির ছবি? আমার যেটা ভালো লেগেছে আমি তো সেটাই বলব। যদি ছবিটা দেখে আমি কেঁদে দিই, তাহলে আমার কষ্ট লাগবে। আর আমি এটাই বোঝাতে চেয়েছি।’

অন্যদিকে লুবাবার মিডিয়া ছাড়ার বিষয়টি বলেছিলেন তাঁর মা জেমি। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেছিলেন, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’

মিডিয়া ছাড়ার প্রসঙ্গে লুবাবার ভাষ্য, ‘আমি চিন্তা করে দেখলাম, এমনটা ঠিক হবে না। ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক। কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না। ঘুড়ি যদি নিচে টান দেওয়া হয় তাহলে সেটি কিন্তু ওপরে চলে যায়, নিচে নামে না। আপনাকে সেই ঘুড়িটাই হতে হবে।’

সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে সে। এমনকি সিনেমাতেও দেখা যাবে এ খুদে শিল্পীকে। সম্প্রতি লুবাবা শেষ করেছে ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামে একটি সিনেমার শুটিং। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...

এলাকার খবর