‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’ ট্রেন্ডে বাংলাদেশি অভিনেত্রীরা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই কিংবা কান পাতলেই শোনা যাচ্ছে ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। বর্তমানে এই সংলাপ সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে। দীপিকা পাড়ুকোন, মালাইকা আরোরা, রণবীর সিং, নুসরাত জাহান—কে নেই এই তালিকায়! এমনকি তা ছড়িয়ে পড়েছে সুদূর আমেরিকাতেও। সম্প্রতি নিক জোনাসকেও দেখা গেছে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে বলছেন, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। এই ট্রেন্ডের ছোঁয়া লেগেছে বাংলাদেশি অভিনয়শিল্পীদের মাঝেও। বিশেষ করে, অভিনেত্রী অনেকে সমাজমাধ্যমের পাতায় ছবির ক্যাপশন কিংবা ভিডিওতে বলছেন ‘....ওয়াও’।

সম্প্রতি ভক্তদের সঙ্গে একটি ফেসবুক রিল শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। যেখানে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। এ বিষয়ে কথা হলে অভিনেত্রী বললেন, ‘‘আসলে আমি হাসতে খুব ভালোবাসি। শুধু এই ভিডিওই নয়, আমার বিভিন্ন নাটকে মজার কোনো মুহূর্ত থাকলে সেগুলোও শেয়ার করি ভক্তদের সঙ্গে। কারণ, এই ব্যথা-বেদনার পৃথিবীতে হাসতে পারাটা খুবই দরকার। সেই ভাবনা থেকেই মাঝেমধ্যে ফানি ভিডিও শেয়ার করি। আর ‌‘জাস্টা লুকিং লাইক আ ওয়াও’ তো এখন সবার মুখে মুখে, এ জন্যই ভাবলাম এটা নিয়ে কিছু করি।’’  ‌

শুধু নাদিয়াই কেন, এই ট্রেন্ডে সুর মিলিয়েছেন সুনেরাহ বিনতে কামাল, নাবিলা বিনতে ইসলাম, রুকাইয়া জাহান চমকরাও। কখনও কখনও শুটিং সেটেও তাঁরা এ নিয়ে বেশ মজা করছেন। তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলীরাও। 

এ প্রসঙ্গে অভিনেত্রী সুনেরাহ বললেন, ‘‘‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও, গর্জিয়াস’ বলতে খুব ভালো লাগে। মূল ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়ে গেছি। সে হিসেবেই আমার একটি ছবির ক্যাপশনে এটা জুড়ে দিয়েছি।’’

এদিকে, ভাইরাল এই সংলাপটি বেশ মনে ধরেছে বলে জানিয়েছেন অভিনেত্রী নাবিলা ইসলামও। বললেন, ‌‘অনেকটা ফান (মজা) করার উদ্দেশ্যেই এটা নিয়ে রিল বানিয়েছি। ছবির ক্যাপশনও দিয়েছি। এ ছাড়া এই ডায়লগের একটা রিভার্স ভার্সনও প্রকাশ পেয়েছে। এরইমধ্যে তা আমার স্টোরিতে শেয়ার করেছি। সামনেও আরকেটা ভিডিও শেয়ার করব।’

মূলত জেসমিন কৌর নামে এক নারী ইনস্টাগ্রাম লাইভে থ্রিপিসের বিজ্ঞাপন করছিলেন। পোশাকের বর্ণনা দিতে গিয়ে বারবারই তিনি এই কথাগুলো বলে যাচ্ছিলেন। এখান থেকেই মূলত ট্রেন্ডের শুরু। তাঁর এমন মজার ব্যাখার কারণেই মিম আকারে ভাইরাল হয় ভিডিও ক্লিপটি। এরপর থেকেই শুরু হয় সংলাপটির সঙ্গে ঠোঁট মিলিয়ে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে রিল বানানোর হিড়িক।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর