ডিপজলের উদ্যোগে সায় নেই জায়েদের!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ডাক মানেই আদা-জল খেয়ে নেমে পড়া। এমন অনেক নজির দেখা গেছে জায়েদ খানের মধ্যে। তবে এবারই বোধহয় ডিপজলের প্রস্তাবে সায় এলো না এই নায়কের তরফ থেকে। 

ডিপজল এক প্যানেলে বাঁধতে চেয়েছিলেন সবাইকে। পরিকল্পনাটা এমন—বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ডিপজল। প্যানেলে থাকবেন রুবেল, মৌসুমী, নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে সাধারণ সম্পাদক নয়, জায়েদ থাকবেন নির্বাহী সদস্য বা অন্য পদে।

আর সে প্রস্তাবে খুব একটা সায় এলো না জায়েদের। শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘আপাতত সমিতির নির্বাচন নিয়ে ভাবছি না। হাতে অনেক কাজ আছে, সেগুলো নিয়েই ব্যস্ত আছি। আর আগে জাতীয় নির্বাচন, তারপর শিল্পী সমিতির নির্বাচন।’

সমিতির নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে যাওয়ার আর ইচ্ছা নেই। তাছাড়া শিল্পী সমিতিতে থাকাবস্থায় কোনও কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।’

শিল্পী সমিতির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে ডিপজলের সুসম্পর্ক রয়েছে। তবে সম্পাদক হিসেবে পছন্দ নয় তাঁকে। ডিপজল বললেন, ‘জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।’

তিনি আরও বলেন, ‘জায়েদ খানের সমিতির কার্ডে (চলচ্চিত্র শিল্পী সমিতি) যদি কোনো ঝামেলা না থাকে, তবে সে হতে পারে। আবার এও হতে পারে নিপুণ থাকছে। সেক্রেটারি বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত কিছুই বলা যাবে না। তবে এটুকু বলি, চমক আসছে।’

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর