কেরালা উৎসবে চঞ্চল চৌধুরীর ছবি 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

বাংলা সিনেমার কিংবদন্তি মৃণাল সেনকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। যেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবির নাম ‘পদাতিক’।

গত নভেম্বর এটি ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘পদাতিক’।

উৎসবের ‘ইন্ডিয়া সিনেমা নাউ’ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে এটি। ৮ দিনব্যাপী এই উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। এই উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার। 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর পৃথিবী ছেড়ে বিদায় নেন কিংবদন্তি মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুবার্ষিকীতে মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখার্জি।

চলতি বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতেই এটির কাজ শেষ করেন সৃজিত। বায়োপিকে মৃণাল চঞ্চল ও স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর