শাকিবের নতুন ছবি ‘অভিনেতা’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

মাসখানেক ধরেই গুঞ্জন—ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। রায়হীন রাফীর পরিচালনায় ‘অভিনেতা’ নামে নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন শাকিব। 

একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়, শাকিবের এই ‘অভিনেতা’ চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে এটি। 

যদিও সিনেমাটির বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক রায়হান রাফী। গণমাধ্যমে শুধু বললেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা করবে।’

শর্বরী দাস নায়িকা হতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে

এর আগে শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফী। কিন্তু নানা ইস্যুতে পরে সিনেমাটি আর হয়নি। তবে নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন তাঁরা।

অন্যদিকে, শাকিবের হাতে রয়েছে বেশ কিছু নতুন কাজ। ‘দরদ’ নামে অনন্য মামুনের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া শিগগিরই শুরু হতে যাচ্ছে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ ছবির শুটিং। এমনকি বদিউল আলম খোকনের পরিচালনায় থেমে থাকা ‘আগুন’-এর শুটিংয়েও ফেরার কথা রয়েছে শাকিবের।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর