৭ তারিখ আমার জন্য লাকি: ফেরদৌস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম

রাত পোহালেই (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যবারের তুলনায় এবার বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নির্বাচন ও জয় নিয়ে কী ভাবছেন তাঁরা? তাঁদের ভাবনার বুননগুলো তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন। এখানে থাকছে চিত্রনায়িক ফেরদৌস আহমেদের বক্তব্য। তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট) আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন—

ফেরদৌস এলাকাগুলোর সমস্যার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিতে চান। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘জিততে পারলে মন্ত্রী হব কি-না, এমন প্রশ্ন অনেকই করেছেন। তবে আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। আগামীকাল ৭ তারিখ। এই দিনটি আমার জন্য লাকি। লাকি দিনে ঢাকা-১০কে দশে দশ করার রায় আমি চাই।’

ফেরদৌস বলেন, ‘‘নির্বাচনে জয়লাভ করলে আমার প্রথম কাজ হবে শহরজুড়ে যত ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো হয়েছে এসব অপসারণ করা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে তারপর আমার প্রতিশ্রুতির কাজগুলো শুরু করব।’

ঢাকা-১০ আসনে জলাবদ্ধতা ও যানজট বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বসে একটি সুন্দর টাইমিং নির্ধারণ করা হবে, যাতে করে যানজট তৈরি না হয়। কিছু জায়গায় গ্যাস ও পানির সমস্যা রয়েছে। এসব সমস্যা ধরে ধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে মানুষের জন্য একটি বাসযোগ্য নগরী করে তুলব। ঢাকা-১০ আসনকে সারা বাংলাদেশের জন্য একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর