ফ্রান্সের উৎসবে বিচারক ফারুকী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম

আবার বিশ্ব পরিমণ্ডলে নিজেকে মেলে ধরলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার হলেন ফ্রান্সের একটি উৎসবের বিচারক। যেটার নাম ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার সিনেমাকে ঘিরেই হয়ে থাকে।

জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ। এ ছাড়া অন্য দুই সদস্য হিসেবে থাকছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।

আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে আনন্দিত ফারুকী। তাঁর ভাষ্য, ‘জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা করে নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।

প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
লোডিং...

এলাকার খবর