২৩ কোটির ছবিতে এই লুকেই হাজির হবেন অনন্ত জলিল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম

২৩ কোটির বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে ক্যাপ্টেন ওয়াহিদ হচ্ছেন অনন্ত জলিল। আর এ কারণে চেহারায় আমূল পরিবর্তন এনেছেন এই অভিনেতা। ফেসবুকে প্রকাশ করেছেন নতুন লুক। এমনকি চলতি সপ্তাহে লুঙ্গি-গামছা পরে শুটিংয়ে নেমেছিলেন তিনি। 

অনন্ত জলিল বলেন, ‘চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে। গত এক সপ্তাহ ধরে টানা এর গল্প, চরিত্র ও লুক নিয়ে কাজ করছি। এমনকি এই প্রথম আমাকে ক্যামেরার সামনে লুঙ্গি ও গামছা পরে হাজির হতে হয়েছে।’

এই নায়ক জানান, বাঙালি হিসেবে লুঙ্গির সঙ্গে তাঁর সখ্য আছে। কিন্তু এভাবে ক্যামেরার সামনে নয়।

‘অপারেশন জ্যাকপট’ ছবিতে ক্যাপ্টেন ওয়াহিদের চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে। যিনি ১৯৭১ সালে নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। এর আগে অনন্ত জানান, ১৪ বছরের ক্যারিয়ারে তাঁকে এমন গেটআপে দেখেননি দর্শকরা। তাই এই ওয়াহিদ চরিত্রটি তাঁর দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন নৌ সেক্টরের পরিচালনায় সফলতম গেরিলা অপারেশন ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত। এই অপারেশন ৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।

অনন্ত জলিল ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, শহিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর