পরিচালনায় মনোজ প্রামাণিক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন—শোবিজের এমন গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘বীরকন্যা প্রীতিলতা’য়। যেখানে নাম ভূমিকায় ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে অভিনেতা মনোজ এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। ঠিকই শুনছেন! পরিচালনায় নাম লিখিয়েছেন তিনি।

‘হইতে সুরমা’ নামে শর্টফিল্ম নির্মাণ করলেন মনোজ। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন তিনি। গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে তাঁর এই চলচ্চিত্র নির্মাণ। গাইড হিসেবে ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-কবি সানাল কুমার শশীধরন।
   
এ প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালকে অভিনেতা বললেন, ‘আপনারা জানেন আমি ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। ফিল্ম ডিপার্টমেন্টে পড়াই। সেটার জন্য আসলে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখা বা ডেভেলপ করা বা আরও জানাশোনা দরকার। সেজন্য আমি ফিল্ম মেকিং ল্যাবে অংশ নিই। নাম—ইকো ফিল্ম ল্যাব। সেখানে একটি অ্যাসাইনমেন্ট ছিল। তারই ফলাফল হিসেবে হইতে সুরমা সিনেমাটি বানিয়েছি।’

সিনেমাটির পোস্টার। ছবি: ফেসবুক/মনোজ

জানা গেছে, শর্টফিল্মটি নির্মিত হয়েছে যৌথ চিত্রনাট্য ও পরিচালনায়। মনোজের সঙ্গে ছিলেন সুব্রত সরকার। গল্পে তুলে ধরা হয়েছে জলবায়ু ও বাস্তুসংস্থান সম্পর্কিত বিভিন্ন বিষয়। অভিনয় করেছেন মিলাদ হোসেন, ফিরোজ আহমেদ ও বিজয় দাস।  

ক্যারিয়ারের শুরুতে নির্মাতা অমিতাভ রেজার সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন মনোজ প্রামাণিক। তবে এবারই প্রথম মূল পরিচালক তিনি। নতুন এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মনোজ বলেন, ‌‘আমি একজন অভিনেতা, দিনশেষে অভিনেতা হিসেবেই থাকতে চাই। সিনেমাটি আমার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল, যা আমার অভিনয় ও শিক্ষকতার বিভিন্ন জায়গায় ভালো কিছু করতে সাহায্য করবে।’

ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হইতে সুরমা শর্টফিল্মটি জমা দেওয়া হচ্ছে। সেসব প্রদর্শনী শেষ হতে কিছু সময় লাগবে। তারপর দেশেও বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত হবে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর