মাহির ছেড়ে দেওয়া ছবিতে কৌশানী, কাল শুটিং

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম

মাতৃত্বকালীন বিরতি ভেঙে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু কিছুদিন শুটিংয়ের পরই এই ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এবার সিনেমাটিতে যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। এতে নায়িকার বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, আজ বুধবার ঢাকায় পা রাখছেন কৌশানী। আগামীকাল থেকে আবারও শুরু হতে যাচ্ছে স্থগিত থাকা শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে কৌশানীকে।

প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে গত বছর শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। তবে তাঁর সেই ফেরাটা সুখকর হয়নি। একদিন শুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং। মুন্না খানের এক বক্তব্যে চটেছিলেন মাহি। এক সাক্ষাৎকারে এ ছবিতে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন নায়ক। তাতেই বাঁধে বিপত্তি।

প্রায় তিন মাস পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

প্রসঙ্গত, কৌশানী অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’। তবে আজও এটি আলোর মুখ দেখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২০২১ সালে ঢালিউড সিনেমায় নাম লেখিয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী। এর আগে তাঁকে দুই বাংলার জনিপ্রয় নায়ক দেব, বনি সেনগুপ্ত, অঙ্কুশ, সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা গেছে। এবারই প্রথম মুন্নার বিপরীতে কাজ করতে চলেছেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর