নায়ক শাকিবের রজতজয়ন্তীতে আসছে গান

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:১০ পিএম

১৯৯৯ সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায়। সেই প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে। তবে এটি নয়, তাঁর ক্যারিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির তকমা পায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। যা ১৯৯৯ সালের আজকের দিন ২৮ মে মুক্তি পায়।

দিনক্ষণটি ধরে আজ এই শীর্ষ নায়কের চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী। আর এই ২৫ বছর উদযাপনে টিম ‘তুফান’ মুক্তি দিচ্ছে সিনেমাটির নতুন গান ‘লাগে উড়াধুরা’। গানমুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক রায়হান রাফী। 

লাগে উরাধুরা শিরোনামের গানটির টিজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড সুপারস্টার। এতেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে দুই বাংলার নেটপাড়ায়। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

লাগে উড়াধুরা গানের পোস্টারে মিমি-শাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, অনন্ত ভালোবাসা সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোটবোন ইরিন জামান। দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে এটি। ব্যবসায়িকভাবেও এই ছবি সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাড়েন শাকিব খান।

এরপর ধীরে ধীরে এগিয়েছেন। তবে শূন্য দশকের মাঝামাঝি এসে শাকিব নিজের প্রভাব ফেলতে সক্ষম হন। আর গত দেড় দশক ধরে তিনি হয়ে আছেন ঢাকাই ছবির সবচেয়ে জনপ্রিয় এবং পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষনায়ক।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর