সারা দেশে মুক্তি পাচ্ছে সংস্কৃতি উপদেষ্টার রাজনৈতিক বিদ্রূপ সিনেমা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’ ওয়েব সিরিজের ট্রেলার গত ৬ নভেম্বর মুক্তি পায়। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। যার একটি সংলাপ এমন—‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...?’

এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।’’

এমন নানা কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে সিরিজটি? সেদিনই ফারুকী বলেছিলেন, খুব শিগগিরই দেখতে পাবেন কাজটি।

দর্শকদের জন্য সুখবর হচ্ছে, কাজটি সিনেমা আকারে চলতি মাসের ১৩ তারিখেই দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

‘৮৪০’ সিরিজের দৃশ্যে (বা থেকে) নাসিরউদ্দিন, মারজুক, জয় ও মম আজ (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘ডেমোক্রেসি প্রা. লি.’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেওয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে ৮৪০। 
অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এতে।

ফারুকী। ছবি সংগৃহীত সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর