সৃজিতের দিকে চোখ অপুর, হতে চান তাঁর সিনেমার নায়িকা 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার জানালেন নতুন ইচ্ছার কথা—কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি-এর সঙ্গে কাজ করার আগ্রহ।

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, একজন শিল্পী হিসেবে পরিচালকই মূলত শিল্পীকে বেছে নেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে তাঁর সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে। তিনি কাজ করেছেন এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান-এর মতো গুণী নির্মাতাদের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষী আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।’

সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আর কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।’  

বর্তমানে অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন দুটি চলচ্চিত্র নিয়ে—দুর্বার ও সিক্রেট। এর মধ্যে দুর্বারের প্রায় ৬০ শতাংশ এবং সিক্রেটের ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ নির্ভর করছে সময়, শিডিউল এবং অন্যান্য প্রযোজনাগত বিষয়ের ওপর।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
‘ওপেনহাইমার’ নির্মাণের পর মানসিকভাবে এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন ক্রিস্টোফার নোলান। সেই হতাশা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই তিনি হাতে নেন নতুন ছবি ‘দ্য ওডিসি’। সম্প্রতি...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
লোডিং...

এলাকার খবর