শর্টফিল্মে জায়েদ খানের সঙ্গে নিউইয়র্ক মেয়র মামদানি

আপডেট : ২৩ মে ২০২৬, ১২:১৮ পিএম

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন তিনি।

জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মের শিরোনাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে প্রকাশ পেয়েছিল এই সিরিজের প্রথম পর্ব।

জায়েদ খান বলেন, ‌‘জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।’

ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড-২’র পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই শর্টফিল্মে মামদানি যুক্ত হলেন কীভাবে—জানতে চাইলে জায়েদ বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তাঁর সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তাঁরাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাঁদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তাঁর ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।’

তিনি আরও বলেন, ‘তাঁর (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’

নায়ক জানান, শর্টফিল্মটি মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি ঠিকানার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর