ফলস সিলিং থেকে গ্রেপ্তার হলেন নায়িকা ববির ‘কথিত স্বামী’ বাশার

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:০৩ পিএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক পার্টনার প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি, ডিলারশিপ দেওয়া এবং গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ করাসহ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে গুলশানের একটি বাসায় দীর্ঘ ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে বাথরুমের ফলস সিলিং থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বিভিন্ন সূত্রের মাধ্যমে গুলশানের সেই বাসায় মির্জা আবুল বাশারের অবস্থান করার বিষয়ে নিশ্চিত ছিল গুলশান থানা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে একটি মামলার বাদীকে সঙ্গে নিয়ে সেখানে তাঁরা অভিযান পরিচালনা করে। 

ওই বাসায় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা মির্জা বাশারকে দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম। তাঁর বিরুদ্ধে প্রতারণার ব্যাপক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ এবং অনেক লোকজনও তাঁর সন্ধান করছিলেন। এরই ধারাবাহিকতায় একটি মামলার বাদীকে নিয়ে গতকাল রাত থেকে আমরা এখানে অভিযান পরিচালনা করি। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে তিনি এই বাসায় অবস্থান করছেন। এরপর এই বাসার একজন ম্যানেজার, বাশারের অফিসের একজন স্টাফকে নিয়ে এই বাসায় তাঁকে আমরা খুঁজতে থাকি, কিন্তু তাঁকে না পেয়ে আমার অফিসাররা হতাশ হয়ে পড়েন।’

অবশেষে একটি বাথরুমের ফলস সিলিং থেকে অভিযুক্ত মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান বলেন, ‘পরে আমি বাথরুমে একটা ফলস হাব (সিলিং) দেখতে পেয়ে সন্দেহ করি যে, সেখানে তিনি উঠে থাকতে পারেন। তখন আমার একজন অফিসারকে সেখানে চেক করতে বলি। যাইহোক, সেখান থেকে পরে মির্জা বাশারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।’

তবে কোন মামলায় মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। 

প্রসঙ্গত, পটুয়াখালীর ইসলামাবাদের পশ্চিম আউলিয়াপুরের ফখরুল ইসলামের বড় ছেলে মির্জা আবুল বাশার ওরফে মামুন। এর আগে, গত বছর অক্টোবরেও একটি প্রতারণা মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল গুলশান থানা পুলিশ।

মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করেন। পুলিশের দাবি, তার চালানো...
আইভিএফ–জালিয়াতি ও ৩০ কোটি রুপির প্রতারণা মামলায় বলিউডের খ্যাতিমান পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থান ও মুম্বাই পুলিশের...
জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসার অংশ হিসেবে বাইরের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা...
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। 
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর