কানাডার সিনেমায় জায়েদ-অধরা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও আন্তর্জাতিক প্রজেক্টে। এর মধ্যেই কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমার নতুন এক জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন তাঁরা। নতুন সিনেমার নাম ‘ভায়োলেন্স’। এটি নির্মাণ করছেন কামাল হোসেন বাবর।

জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। দেশের চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারের পর আন্তর্জাতিক পরিসরে নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় কানাডায় নির্মিত এ সিনেমায় অধরার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা।

অধরা খান। ছবি: সংগৃহীত অন্যদিকে অধরা খানের আন্তর্জাতিক যাত্রায় কানাডা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর স্টেজ শো, বিজ্ঞাপন ও শোবিজের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও যুক্ত হয়েছেন তিনি। কাজের প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াতের মধ্যেই এগিয়ে নিচ্ছেন নিজের ক্যারিয়ার।

জায়েদ খান। ছবি: সংগৃহীত কানাডায় হলিউডের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি ২০২৬ সালের শুরুতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘ফোর্টি এইট আওয়ার্স’-এ কাজের খবরও জানিয়েছিলেন অধরা। অর্থাৎ দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও নিজের জায়গা তৈরি করছেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই এবার বাংলাদেশের সিনেমা ‘ভায়োলেন্স’-এ জুটি হচ্ছেন জায়েদ খানের সঙ্গে।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর