‘আমি তোমার ওই সব প্রেমিকাদের মতো নই’, কার উদ্দেশে বললেন পরী মণি
ইনডিপেনডেন্ট ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:২৫ পিএমআপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৪:১৮ পিএম
চিত্রনায়িকা পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণি। নানা কারণে সবসময়ই থাকেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। রাগ, অভিমান, সুখ কিংবা দুঃখ- সব রকম অনুভূতির বহিঃপ্রকাশ করে ফেলেন বেশ স্পষ্টভাবেই। স্বামী শরিফুল রাজ বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তিনি। নেপথ্যে স্বামীর ফোন থেকে ফাঁস হওয়া তিন নায়িকার ভিডিও। তাদের আর একসঙ্গে থাকা হবে না এমন ভাষ্য উভয়ের।
পরী মণি ও রাজের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ শুক্রবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘এভাবেই বছর পেরোবে,কাল পেরোবে….যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’
পোস্টের শেষে পরী মণি তিনটি ইমোজি দেন। একটি দুঃখ, আরেকটি প্রজাপতি আর শেষেরটি ভালোবাসা। পোস্টটিতে সাদা শাড়িতে সজ্জিতা অভিনেত্রী বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন।
কিছু দিন আগে ছেলের দশ মাস পূর্ণ হওয়ার আনন্দে পরীর পাশে বসে রাজ্যকে নিয়ে কেক কেটেছেন রাজ। অনেকেই ভেবেছিলেন, মিটমাট হবে দম্পতির। তবে সে জল্পনা উড়িয়ে পরীমণি জানান, বনিবনা সম্ভব নয়। এই ঘটনার দু’সপ্তাহ কাটতে না কাটতেই নতুন মন্তব্য।
গত ২৯ মে রাতে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এর পর থেকেই পরী ও রাজের নতুন ঝামেলার সূত্রপাত।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...