প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
‘প্রিয়তমা’ সিনোমার লুকে শাকিব খান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শুধু এ দেশ নয়, দুই বাংলারই সবচেয়ে বড় সুপারস্টার তিনি বলে মনে করেন পরিচালক অনন্য মামুন। তাকে ঘিরেই বড় পরিকল্পনার ছক আঁকছেন 'নবাব এলএল.বি' নির্মাতা। শাকিবকে নিয়ে আগামী সেপ্টেম্বরে ভারতে শুরু করবেন নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবির কাজ। যেখানে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী থাকছেন।
অনন্য বললেন, "শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবো যেটা দিয়ে আমরা প্যান ইন্ডিয়ান মার্কেট ধরবো। তিনি তো শুধু বাংলাদেশের সুপারস্টার নয়, দুই বাংলারই সবচেয়ে বড় তারকা। আমরা চাইছি যেন আমাদের বাংলা ছবির মার্কেটটা আরো বড় হয়। শুধু শাকিব খানই নয়, এটার গল্প, বাজেট পরিসর সবই আমরা হিন্দি মার্কেটের মতো বড় করছি। 'পাঠান' ছবি পরিবেশন করতে গিয়ে মুম্বাইয়ের বেশ কিছু পরিবেশকদের সঙ্গে আমরা যোগাযোগ বেড়েছে। প্রযোজকরাও শাকিবকে নিয়েই আগ্রহী।"
অনন্য মামুন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত আগামী সেপ্টেম্বর ৩০ তারিখ ভারতের বেনারসে শুরু হবে নতুন চলচ্চিত্রের কাজ। ছবির প্রযোজক হিসেবে মামুন ছাড়াও বলিউডের বেশ কয়েকজন থাকছে। এমনকি নায়িকা হচ্ছেন সেই ইন্ডাস্ট্রির। বলিউড প্রসঙ্গে মামুন বলেন, ''বলিউড পরিবেশকরা কিন্তু খুব আগ্রহী। সেখানে ছবি বানানোর চেয়ে ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্ব। বলিউডের প্রযোজকদের কাছে শাকিব খানের বিষয়ে ডাটা আছে। তারা তার বিষয়ে নিশ্চিত হয়েই আগ্রহী হয়েছেন। থাকছেন বলিউডের একজন সুপারস্টার নায়িকা। তাই শাকিব খানকে দিয়ে বলিউডে ঢুকবো। প্রত্যেক প্রযোজক তার মানি রিটার্ন গ্যারান্টি চায়। শাকিব খানের ছবিতে সেটা আছে। চেন্নাইয়ের ফাইট, মুম্বাই থেকে গান ও বাংলাদেশ থেকে মেকআপ থাকবে।"
নেহা শর্মা। ছবি: ইনস্টগ্রাম থেকে সংগৃহীত জানা যায়, বিশাল আয়োজনের এ ছবির বাজেট ৫ কোটি টাকা। যেখানে বাংলাদেশ, মুম্বাই ও কলকাতা থেকে তিনটা ক্রিয়েটিভ টিম কাজ করছে। শোনা যাচ্ছে, ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে। তামিল ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন খলঅভিনেতাও এ ছবিতে কাজ করছেন। এটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে।
অন্যদিকে, শাকিব বর্তমানে আমেরিকায় আছেন। সেখানে থেকে ফিরে এ ছবির কাজে যুক্ত হবেন তিনি।
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
শাকিব খানকে দিয়ে বলিউড ধরার পরিকল্পনা
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শুধু এ দেশ নয়, দুই বাংলারই সবচেয়ে বড় সুপারস্টার তিনি বলে মনে করেন পরিচালক অনন্য মামুন। তাকে ঘিরেই বড় পরিকল্পনার ছক আঁকছেন 'নবাব এলএল.বি' নির্মাতা। শাকিবকে নিয়ে আগামী সেপ্টেম্বরে ভারতে শুরু করবেন নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবির কাজ। যেখানে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী থাকছেন।
অনন্য বললেন, "শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবো যেটা দিয়ে আমরা প্যান ইন্ডিয়ান মার্কেট ধরবো। তিনি তো শুধু বাংলাদেশের সুপারস্টার নয়, দুই বাংলারই সবচেয়ে বড় তারকা। আমরা চাইছি যেন আমাদের বাংলা ছবির মার্কেটটা আরো বড় হয়। শুধু শাকিব খানই নয়, এটার গল্প, বাজেট পরিসর সবই আমরা হিন্দি মার্কেটের মতো বড় করছি। 'পাঠান' ছবি পরিবেশন করতে গিয়ে মুম্বাইয়ের বেশ কিছু পরিবেশকদের সঙ্গে আমরা যোগাযোগ বেড়েছে। প্রযোজকরাও শাকিবকে নিয়েই আগ্রহী।"
অনন্য মামুন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আগামী সেপ্টেম্বর ৩০ তারিখ ভারতের বেনারসে শুরু হবে নতুন চলচ্চিত্রের কাজ। ছবির প্রযোজক হিসেবে মামুন ছাড়াও বলিউডের বেশ কয়েকজন থাকছে। এমনকি নায়িকা হচ্ছেন সেই ইন্ডাস্ট্রির। বলিউড প্রসঙ্গে মামুন বলেন, ''বলিউড পরিবেশকরা কিন্তু খুব আগ্রহী। সেখানে ছবি বানানোর চেয়ে ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্ব। বলিউডের প্রযোজকদের কাছে শাকিব খানের বিষয়ে ডাটা আছে। তারা তার বিষয়ে নিশ্চিত হয়েই আগ্রহী হয়েছেন। থাকছেন বলিউডের একজন সুপারস্টার নায়িকা। তাই শাকিব খানকে দিয়ে বলিউডে ঢুকবো। প্রত্যেক প্রযোজক তার মানি রিটার্ন গ্যারান্টি চায়। শাকিব খানের ছবিতে সেটা আছে। চেন্নাইয়ের ফাইট, মুম্বাই থেকে গান ও বাংলাদেশ থেকে মেকআপ থাকবে।"
নেহা শর্মা। ছবি: ইনস্টগ্রাম থেকে সংগৃহীত
জানা যায়, বিশাল আয়োজনের এ ছবির বাজেট ৫ কোটি টাকা। যেখানে বাংলাদেশ, মুম্বাই ও কলকাতা থেকে তিনটা ক্রিয়েটিভ টিম কাজ করছে। শোনা যাচ্ছে, ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে। তামিল ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন খলঅভিনেতাও এ ছবিতে কাজ করছেন। এটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে।
অন্যদিকে, শাকিব বর্তমানে আমেরিকায় আছেন। সেখানে থেকে ফিরে এ ছবির কাজে যুক্ত হবেন তিনি।