পরী ঠিক এখন যেন আগের নায়িকা। উড়তেই যেন এত ঘাম ঝরানো। সকাল-সন্ধ্যা করছেন দৌড়ঝাঁপ। ওজন কমিয়ে এখন 'জিরো ফিগার'। আর এটি দেখা যাবে কলকাতার পর্দায়। সেখানের চলচ্চিত্রের মাধ্যমেই বিরতি ভেঙে ফিরছেন এই নায়িকা। মাতৃত্বকালীন সময়টা পার করে এখন তিনি পুরোদমে ফিট।
আর ফেরার সুখবরটা পাওয়া গেল ওপার বাংলা থেকেই। আনন্দবাজারকে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।’
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাসে নিয়ম মেনে চালিয়ে গেছেন পরিশ্রম। তার ঘনিষ্ঠজনের মতে, জিরো ফিগারের মিশনে নেমেছেন তিনি। বসুন্ধরা আবাসিকে নিয়মিতই দৌড়ঝাঁপ করেছেন। যার ফল এখন তিনি একেবারের ছিপছিপে গড়নের।
এদিকে ১০ আগস্ট এক বছরে পা দেবে পরী মণি-শরিফুল রাজের ছেলে রাজ্য। জানা গেছে, ওদিন ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন নায়িকা। সেখানে থাকবেন তার স্বামী রাজও। এরপরই কলকাতায় উড়াল দেবেন পরী।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতার অনেক সিনেমা, সিরিজ়ে দেখা যায় বাংলাদেশি নায়িকাদের মুখ। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্হা সাহা মিম—নিয়মিতই কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পরী মণি।


কলকাতায় অপু, শাকিব ফিরছেন দেশে
কলকাতায় ফোন খোয়ালেন রাজ, যোগাযোগ করলেন পরীর সঙ্গে!
